Saturday, April 4, 2026

জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে কাশ্মীরের পুলিশকর্মীর স্ত্রীর পর মৃত্যু মেয়েরও

Date:

Share post:

জম্মু বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পর ফের এক পুলিশ অফিসারের বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে জম্মু ও কাশ্মীরের পুলিশ অফিসার এবং তাঁর স্ত্রীকে গুলি করে মারে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে জখম হয় ওই অফিসারের মেয়েও। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি।  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে প্রাণ হারান মৃত পুলিশ সুপারের মেয়েও। রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায় পুলিশ সুপারের বাড়িতে ঢুকে এই হামলা চালায় জঙ্গিরা। মৃত স্পেশ্যাল পুলিশ সুপারের (SPO)নাম ফায়াজ আহমেদ এবং তাঁর স্ত্রীর নাম রাজা বেগম।

কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১১টা নাগাদ তাঁদের বাড়িতে জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সেই গুলিতেই আহত হন ফায়াজ এবং তাঁর পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ফায়াজ এবং তাঁর স্ত্রীর। তাঁদের মেয়ে রাফিয়াকেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চিকিৎসার জন্য শ্রীনগরের একটি হাসপাতালে স্থানান্তরিতও করা হয়।  কিন্তু তাতেও বাঁচানো যায়নি রাফিয়াকে। এদিকে পুলিশকর্মীর বাড়িতে ঢুকে হামলার পরপরই নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা।  যদিও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, অবন্তিপোরার হরিপরিগ্রামে সপরিবারে থাকতেন ওই পুলিশ আধিকারিক। সেখানে জঙ্গি হামলা হওয়ার পর সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে পুলিশ। জঙ্গিদের খোঁজে চলে তল্লাশি অভিযানও।

রবিবার ড্রোন হামলার পর উত্তপ্ত গোটা এলাকা। তারপর জঙ্গিদের পুলিশের বাড়িতে ঢুকে হামলার ঘটনায় চাপ বাড়াচ্ছে প্রশাসনিক মহলে।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...