Saturday, June 13, 2026

ভুয়ো IAS দেবাঞ্জনের Whatsapp চ্যাট উদ্ধার, হার্ড ডিস্কে প্রভাবশালীদের ছবি!

Date:

Share post:

প্রতারণা (Cheating) আর জালিয়াতিকে (Fraud) কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল ভুয়ো IAS দেবাঞ্জন দেব (Debanjan Dev)। সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা-মন্ত্রী-প্রভাবশালী থেকে শুরু করে সেলিব্রিটি, এমনকী তার আত্মীয়-পরিজনরাও দেবাঞ্জনের প্রতারণার ফাঁদে পা দিয়েছিলেন। ভুয়ো IAS-এর জাল বহুদূর পর্যন্ত ছড়ানো। লালবাজারের (Lalbazar) গোয়েন্দাদের যা দেখে চক্ষু চড়ক গাছ। এবার দেবাঞ্জনের হোয়াটসঅ্যাপ (Whatsapp) থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাট উদ্ধার করলেন তদন্তকারীরা। যা সে ডিলিট করে দিয়েছিল। ভুয়ো IAS-এর ফোনে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ অন ছিল। সেখান থেকেই সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে।

 

দেবাঞ্জনের মাদুরদহের বাড়ি ও অফিসে তল্লাশি তিনটি অ্যান্ড্রয়েড ফোন, একটি ল্যাপটপ ও ৫টি হার্ড ডিস্ক উদ্ধার করেছে পুলিশ। সেই ফোনগুলি থেকে হোয়াটঅ্যাপ চ্যাট হাতে এসেছে তদন্তকারীদের। কবে, কখন, কার সঙ্গে কী কী বিষয়ে দেবাঞ্জনের কথাবার্তা হয়েছে, এই সমস্ত বিষয়ে বহু তথ্য হাতে এসেছে পুলিশে। যা তদন্তের কাজে খুব গুরুত্বপূর্ণ নথি হতে চলেছে। এছাড়া বাজেয়াপ্ত হার্ড ডিস্ক থেকেও প্রচুর ছবি ও ভিডিও পেয়েছেন তদন্তকারীরা। প্রভাবশালী, বিখ্যাত এবং রাজনৈতিক ব্যক্তির সঙ্গে নিজের ছবি সেই হার্ড ডিস্কে রেখে দিয়েছিল দেবাঞ্জন। এই ছবিগুলি দেখিয়েই দেবাঞ্জন

প্রতারণার ফাঁদ পাততো বলেই মনে করছে পুলিশ।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...