Tuesday, March 24, 2026

আলাদা রাজ্যের দাবি শুনে সোমবার রাজভবনে ফিরছেন ধনকড়

Date:

Share post:

আলাদা রাজ্যের দাবি সহ নানা অত্যাচারের অভিযোগের স্মারকলিপি সংগ্রহ করে সোমবার অবশেষে দার্জিলিং থেকে কলকাতায় ফিরছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। সরকারি সূত্রের খবর, সোমবার সকালে দার্জিলিঙের রাজভবন থেকে রওনা হয়ে বাগডোগরায় পৌঁছবেন রাজ্যপাল। সেখান থেকে দুপুরের বিমানে কলকাতায় ফিরবেন।

গত ২১ জুন রাজ্যপাল আচমকা দার্জিলিং সফরে পৌঁছন। তার কদিন আগে থেকে আলাদা উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা(John Berla)। ফলে, রাজ্যপাল দার্জিলিঙে পৌঁছালে তাঁর সঙ্গে জন বার্লার দেখা হবে বলে জল্পনা বাড়ে। সেই জল্পনা সত্যি হয়। দার্জিলিঙের রাজভবনে জন বার্লা ও কুমারগ্রামের ৯ জন পঞ্চায়েত প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। তবে জন বার্লা আলাদা রাজ্যের দাবি নিয়ে সে দিন রাজভবনের বাইরে বেরিয়ে কিছু বলেননি। তিনি জানিয়ে দেন, তাঁরা ভোট পরবর্তী হিংসার অভিযোগ জমা দিয়েছেন।

ঘটনাচক্রে, রাজভবনে রাজ্যপালের কাছে দার্জিলিঙের একাধিক সংগঠন গিয়ে আলাদা গোর্খাল্যান্ডের দাবি জানিয়েছেন। সেই সংক্রান্ত স্মারকলিপিও রাজ্যপাল গ্রহণ করেছেন।

আরও পড়ুন- দিঘায় নয়া চমক মেরিন ড্রাইভ, ভাসমান রেস্তোরাঁ ও হাউসবোট: জানালেন পর্যটনমন্ত্রী

Related articles

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...