Wednesday, April 8, 2026

প্রকাশ্য দিবালোকে ফের শুটআউট ভাটপাড়ায়

Date:

Share post:

বিধানসভা ভোটের ফল বেরিয়েছে প্রায় দুমাস। কিন্তু অশান্তি এখনও লেগেই রয়েছে ভাটপাড়ায় । এবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির । বিজেপির দাবি, মৃত ব্যক্তি দলীয় কর্মী।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। মৃতের নাম রাজু সাউ। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মেঘনা মোড় এলাকায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ওই ব্যক্তিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ উঠেছে।
এরপর আগ্নেয়াস্ত্র ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা।

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং। তিনি অভিযোগ তোলেন ভাটপাড়ায় একের পর এক হিংসার ঘটনা ঘটছে কিন্তু তা স্বত্তেও পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। কারণ পুলিশ দুষ্কৃতী যোগসাজশ থাকার অভিযোগ তোলেন তিনি।
সাংসদের আরও অভিযোগ, এই এলাকায় দুষ্কৃতীরা বছরের-পর-বছর তাণ্ডব চালাচ্ছে। কিন্তু পুলিশ নিষ্ক্রিয়।
তবে রাজনৈতিক কারণে এই ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...