Tuesday, June 23, 2026

কৈলাসকে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে নিষেধ বিএল সন্তোষের!

Date:

Share post:

তিনি ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গের পরিদর্শক। অথচ বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে তাঁর বিরুদ্ধে দলের অন্দরে যে পরিমাণ ক্ষোভ জমতে শুরু করেছে, তাতে তাঁকে দলের রাজ্য কার্যকারিনী সভাতে উপস্থিত থাকতেই বারণ করলেন বিজেপির (Bjp) সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষ (Bl Santosh)। এই পরিস্থিতিতে কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya) ঠিক কোথায় তাই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

মঙ্গলবার, হেস্টিংসে বিজেপির রাজ্যস্তরের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যেমন চোখে পড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) অনুপস্থিতি। তেমনই জল্পনা তৈরি হয় কৈলাস বিজয়বর্গীয় না আসা নিয়েও। সূত্রের খবর, তাঁকে আসতেই বারণ করে দিয়েছিলেন বিএল সন্তোষ। কারণ পশ্চিমবঙ্গে বিজেপির এই হারের জন্য অনেকেই দায়ী করেছেন কৈলাস বিজয়বর্গীয়কে। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই মিছিল হয়েছে। ‘গো ব্যাক’ কৈলাস বলে পোস্টার (Poster) পড়েছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। দলে চূড়ান্ত ক্ষোভ জমেছে। ফলে তিনি যদি সশরীরে উপস্থিত থাকতেন তাহলে বিক্ষোভ-বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা ছিল। এমনকী, তিনি যদি ভার্চুয়ালি বৈঠকে থাকতেন সেখানেও তাঁর বিরুদ্ধে অভিযোগ এবং বাকবিতণ্ডায় বৈঠকের পরিবেশ নষ্ট হতে পারত। এই আশঙ্কার কথা ভেবেই তাঁকে সরাসরি বৈঠকে যোগ দিতে বারণ করে দেওয়া হয়েছিল বলে বিজেপি সূত্রে খবর।

এই পরিস্থিতিতে কোথায় কৈলাস বিজয়বর্গীয়? বিজেপির একটা মহলের দাবি, বৈঠকে যোগ দিতে তিনি কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু নিষেধ থাকার কারণে বৈঠকে যোগ দিতে পারেননি। আবার অন্য দলের অবশ্য মতে, তিনি দিল্লিতেই আছেন। তাঁর বিরুদ্ধে দলের মনোভাব বুঝেই আর কলকাতার দিকে পা বাড়াননি কৈলাস। তবে বিজেপির একটা সূত্রের দাবি, চেন্নাইতে তাঁর স্ত্রীর চিকিৎসা চলছে। এখন সেখানে রয়েছেন বিজয়বর্গীয়। তবে, কৈলাস যেখানেই থাকুন তাঁর বিরুদ্ধে ক্ষোভ যে পর্বত সমান তা এদিন বৈঠকে তাঁকে আসতে নিষেধ করার খবরেই স্পষ্ট।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...