Monday, April 13, 2026

ভোট পরবর্তী হিংসা: দিলীপের মন্তব্যকে ধুয়ে দিলেন কুণাল 

Date:

Share post:

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপির (Bjp) বৈঠকের আগে ফের সরব হলেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) পাল্টা ধুয়ে দিয়েছেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ভোট-পরবর্তী হিংসা, রাজ্যপালের উত্তরবঙ্গ সফর এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ- এ নিয়ে মঙ্গলবার বিজেপির বৈঠকের আগে দিলীপ ঘোষকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তার উত্তরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, এই ঘটনায় বাংলার সংস্কৃতি ভূলুণ্ঠিত হচ্ছে। এইভাবে একজন রাজ্যপালের ভূমিকাকে সমালোচনা করা যায় না বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা কড়া সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি। তার এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, বাংলায় হার মেনে নিতে না পেরে এখন বিভিন্নভাবে রাজ্যের শাসকদল এবং প্রশাসনকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে বিজেপি। তাদের দলের অন্দরেই ভাঙন দেখা দিয়েছে। কিন্তু সেই সব স্বীকার না করে দিলীপ ঘোষরা এখন বিভিন্ন ধুঁয়ো তুলে রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চাইছেন।

 

রাজ্যপালের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিজেপি নেতার মতো আচরণ করছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বিভিন্ন বিষয় নিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছেন তিনি। রাজ্যপালে উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং বিচ্ছিন্নতাবাদী দলের সঙ্গে বৈঠকের অভিযোগ নিয়েও সরব হন কুণাল। তীব্র আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি বলেন, রাজ্যের মানুষ যে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে সেটা আর কীভাবে বললে বুঝবে গেরুয়া শিবির।

Related articles

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...