Saturday, June 13, 2026

জোগানে ঘাটতি: বুধ-বৃহস্পতিতে শুধুমাত্র দ্বিতীয় ডোজ কলকাতা পুরসভার ভ্যাকসিনেশন সেন্টারে

Date:

Share post:

প্রয়োজনমতো টিকা পাঠাচ্ছে না কেন্দ্র। ঘাটতি দেখা দিয়েছে  ভ্যাকসিনের (Vaccine)। ফলে, বুধ ও বৃহস্পতিবার কলকাতা পুরসভার অন্তর্গত ভ্যাকসিনেশন সেন্টারে শুধু দ্বিতীয় ডোজই (Dose) দেওয়া হবে। জানালেন স্বাস্থ্য পরিষেবা বিভাগের ডিরেক্টর অজয় চক্রবর্তীর (Ajay Chakraborty) । জোগান স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত দ্বিতীয় টিকাকেই প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি। জেলাগুলিকেও দ্বিতীয় ডোজের জন্য টিকার ৫০ শতাংশ সংরক্ষণ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অজয় চক্রবর্তী জানান, কলকাতা পুরসভা দ্রুত টিকাকরণ সেরে ফেলতে চাইছে। কিন্তু ভ্যাকসিনের ঘাটতির কারণে আপাতত দ্বিতীয় টিকার উপরই জোর দেওয়া হচ্ছে।

ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে সতর্ক রাজ্য। এই বিষয়ে নজর রাখতে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। সব নথি জমা দিয়ে আবেদনের পর তা খতিয়ে দেখেই বেসরকারি সংস্থাগুলিকে শিবির খোলায় অনুমতি দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছে। কোথায় টিকাকরণ হচ্ছে- তার তালিকাও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেই তালিকায় নাম না থাকা সব শিবিরই বেআইনি। স্বাস্থ্যভবনের তরফে ইতিমধ্যেই শুধুমাত্র সরকারি ও বেসরকারি হাসপাতালে টিকাকরণ কর্মসূচি চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বুধবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মোদি, বাংলাকে কী বার্তা? জল্পনা তুঙ্গে

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...