Sunday, June 14, 2026

‘হাল ছেড়ো না বন্ধু’! হাসপাতালে কবীর সুমনের সঙ্গে দেখা করে বললেন মদন

Date:

Share post:

সোমবার গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার অসুস্থ ‘বন্ধু’ কবীর সুমনকে(Kabir Suman) দেখতে হাসপাতালে(SSKM) গেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। বন্ধুর শারীরিক অবস্থার খোঁজ নেন মদন মিত্র। বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথাও বলেন। সুমনের সঙ্গে সাক্ষাতের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে কামারহাটির বিধায়ক লিখেছেন,  “মুখে ফেরা মানুষের গানে গানে – তোমাকে চাই… ছেড়েছো তো অনেক… হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো… দেখা হবে তোমার আমার আবার নতুন গানের ভোরে…”

রবিবার রাতে গলা ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কবীর সুমনকে দ্রুত ভর্তি করা হয় SSKM হাসপাতালে। গলায় অসহ্য ব্যথার সঙ্গে শ্বাসকষ্টও ছিল সুমনের। সেদিন রাতেই সুমনের ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test) করা হয়েছিল। তার ফল নেগেটিভ এসেছিল। তারপরই RTPCR টেস্ট করানো হয়। সেই পরীক্ষার ফল আসতে কিছুটা সময় লাগে। সোমবার রাতে সেই পরীক্ষার ফলও নেগেটিভ আসে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিল্পীর জ্বর কমেছে। তবে গলায় সংক্রমণ রয়েছে তাঁর। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে তাঁর চিকিৎসা চলছে। সুমনের কোভিড নেগেটিভ হওয়ার খবরে স্বস্তিতে তাঁর অনুরাগীরাও।

আরও পড়ুন- বিজেপির বৈঠকে উপস্থিত অরুণ হালদারের পরিচয় কী? সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন কুণাল

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...