Monday, March 16, 2026

শুভেন্দুকে একাধিক সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরাতে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

এবার বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) একাধিক সমবায় ব্যাঙ্কের (Cooperative Bank) চেয়ারম্যান পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করল রাজ্য। বর্তমানে তিনি কাঁথি সমবায় ব্যাঙ্ক-সহ কাঁথি কার্ড সমবায় ব্যাঙ্ক ও বিদ্যাসাগর সেন্ট্রাল সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন। তাঁকে ওই পদগুলি থেকে সরানোর দাবিতে সরব হন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল (Tmc) নেতৃত্ব। তারপরেই পদক্ষেপ শুরু করেছে রাজ্য সমবায় দফতর।

২০০৯-এ তমলুকের সাংসদ নির্বাচত হওয়ার পরেই কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হন শুভেন্দু। সেই থেকেই ওই পদে রয়েছেন তিনি। ডিসেম্বর মেদিনীপুর বিজেপির (Bjp) জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) হাত ধরে বিজেপি-তে যোগ দেন শুভেন্দু। দলবদল করার আগে মন্ত্রিসভা ও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এখনও অবৈধভাবে একাধিক সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু।

মৎস্যমন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের নেতা অখিল গিরি (Akhil Giri) বলেন, রাজ্য সরকারের সমালোচনা করতে হলে সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তা করুন বিরোধী দলনেতা। টানা তিন বার কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু। ২০১৭ সালে শেষবার চেয়ারম্যান পদে নির্বাচিত হন তিনি। এটা পুরোপুরি আইন বর্হিভূত বলে অভিযোগ অখিল গিরির।

প্রাক্তন সমবায়মন্ত্রী জ্যোর্তিময় করের (Jyotirmoy Kar) দাবি, সমবায় আইনের ১১ নম্বর ধারা অনুযায়ী কেউ টানা ৩ বার চেয়ারম্যান থাকতে পারেন না। কিন্তু এক্ষেত্রে নিয়ম মানেননি বিজেপি নেতা।

আরও পড়ুন: ১৭ অক্টোবর থেকে শুরু টি-২০ বিশ্বকাপ, জানাল আইসিসি

অভিযোগ পেয়েই ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছেন সমবায়মন্ত্রী অরূপ রায়। সমবায়মন্ত্রী জানান, ওঁকে সরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিজেপি-তে যোগদানের পরেই কলকাতা হাইকোর্টে একটি মামলার প্রেক্ষিতে সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে থেকে যাওয়ার নির্দেশ পান তিনি। কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে অনেক অভিযোগ মিলেছে তার ভিত্তিতেই পদক্ষেপ শুরু হয়েছে বলে জানান সমবায় মন্ত্রী।

 

spot_img

Related articles

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...