Monday, April 13, 2026

৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা বাড়ালো ডিজিসিএ

Date:

Share post:

দেশের সাম্প্রতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ৩০ জুন পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবার বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্র(Central)। করোনাকালে সেই বিধি-নিষেধ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ৩১ জুলাই পর্যন্ত জারি থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবার ওপর নিষেধাজ্ঞা। যদিও ডিজিসিএর তরফে জানানো হয়েছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্বাচিত রুটে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর অনুমতি দেওয়া যেতে পারে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত বছরের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক যাত্রী পরিষেবার ওপর স্থগিতাদেশ জারি করেছিল সরকার। যদিও মে মাস থেকে বন্দে ভারত মিশনের আওতায় চালু ছিল বিশেষ আন্তর্জাতিক বিমান পরিষেবা। এর পাশাপাশি এয়ার বাবল চুক্তি অনুযায়ী ওই বছরের জুলাই থেকে নির্দিষ্ট কিছু দেশে আন্তর্জাতিক বিমান চলাচল জারি ছিল। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বহু দেশ ভারতের সঙ্গে বিমান পরিষেবা বাতিল করে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেই সমস্ত দেশ থেকে এখনো নিষেধাজ্ঞা জারি রয়েছে। এরই মাঝে আন্তর্জাতিক বিমান পরিষেবার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ালো ভারত। যদিও ডিজিসিএর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই স্থগিতাদেশ আন্তর্জাতিক কার্গো বিমান পরিষেবার ক্ষেত্রে লাগু হবে না।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...