Wednesday, March 25, 2026

‘ডায়না অ্যাওয়ার্ড’ পেলেন কলকাতার আরুষি

Date:

Share post:

সমাজসেবার স্বীকৃতি হিসাবে ব্রিটেনের যুবরানি ডায়নার স্মরণে চালু হওয়া ‘ডায়না অ্যাওয়ার্ড’ (Diana Award) পেলেন কলকাতার আরুষি পন্থ(Arushi Pant)। রাজ্যের অর্থসচিব মনোজ পন্থের মেয়ে ১৭ বছরের আরুষি কাজ শুরু করেন আজ থেকে ৭ বছর আগে। স্কুলজীবন থেকেই সমাজসেবা ও শিশুদের মধ্যে সার্বিক চেতনা বৃদ্ধির জন্য কাজ শুরু করেছে আরুষি।

প্রায় বছর সাতেক আগে তাঁর মত ৫০জন পড়ুয়াকে সঙ্গে নিয়ে ‘চিল্ড্রেন্স আর্মার’ নামের একটি সংগঠন তৈরি করে আরুষি। কম সুবিধাপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ‘স্কুল ভিজিট’ করে তাদের মধ্যে আত্মরক্ষা, নাচ গান, নাটক ইত্যাদি দিয়ে কাজ শুরু হয় ‘চিল্ড্রেন্স আর্মার’-এর। এখন আরাবল্লির স্কুলে পড়াশোনা করলেও কোভিড (COVID-19) সংক্রমণ রুখতেও নানা কর্মসূচিতে যুক্ত রয়েছে আরুষি।  ‘চিল্ড্রেন্স আর্মার’ এখন কাজ করে অ্যাসোসিয়েশান ফর সোশ্যাল হেলথ অ্য়াণ্ড অ্যাডভান্সমেন্টের (Association for Social Health and Advancement) ‘আশা’র সঙ্গে যৌথ ভাবে।

শুধু সংক্রমণ মোকাবিলাই নয়, কোভিডের জেরে অসহায় ও দুস্থ শিশুদের জন্যও অর্থ সংগ্রহে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছে এবারের পুরস্কার প্রাপক। এই লকডাউনের মধ্যে মুর্শিদাবাদের বিভিন্ন দূরবর্তী অঞ্চলের স্কুল পড়ুয়া ও কম সুবিধাপ্রাপ্ত কিশোর-কিশোরীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে ‘চিল্ড্রেন্স আর্মার’। আরুষির পুরস্কার প্রাপ্তির খবরে খুশি শহরবাসী। মানুষের পাশে থাকতে পেরে খুশি আরুষি। এভাবেই সকলের জন্য কাজ করে যেতে চায় ওই কিশোরী।

আরও পড়ুন- কোউইনের মাধ্যমেই টিকা কিনতে হবে বেসরকারি হাসপাতালগুলিকে, নির্দেশিকা কেন্দ্রের

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...