Saturday, May 30, 2026

এবার ধস গরুবাথানে, বিচ্ছিন্ন লাভা-লোলেগাঁও

Date:

Share post:

দুদিন ধরে টানা বৃষ্টির জেরে দার্জিলিং (Darjeeling) পাহাড়ের ধস পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে পড়ছে। বুধবার, শিলিগুড়ি (Siliguri) থেকে ডুয়ার্স (Dooars) হয়ে কালিম্পঙের লাভা-লোলেগাঁও যাতায়াতের রাস্তায় ধস নামে। গরুবাথানের কাছে দুটি জায়গায় ধসে রাস্তা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে, ওই রুটে লাভা-লোলেগাঁও যাওয়া যাচ্ছে না। বর্ডার রোডস অর্গানাইজেশন ও জিটিএ-র (Gta) তরফে ধস সরানোর কাজ শুরু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, একটি ধস নেমেছে গরুবাথানের টুমলিবংয়ে। সেখানে ধসের চাপে রাস্তার খানিকটা খাদে চলে গিয়েছে। ওই রাস্তা দিয়েই যেতে হয় সুনতালে, ঝাণ্ডির মতো এলাকায়।

এদিনই দ্বিতীয় ধস নেমেছে অম্বিয়ক এলাকার কাছে। সীমান্ত সড়ক সংস্থার অধীনে রয়েছে রাস্তাটি। সেখানে জরুরি ভিত্তিতে রাস্তাটি সারানোর চেষ্টা চলছে। এই রাস্তাটি লাভা, লোলেগাঁও, কালিম্পং যাওয়ার বর্ডার রোড অর্গানাইজেশনের রাস্তা। ওই রাস্তা থেকে ধস সরানোর কাজ চলছে। বৃহস্পতিবারের মধ্যে রাস্তায় নিয়ন্ত্রিতভাবে গাড়ি চলাচল শুরু হবে বলে আশা করছে জিটিএ।

আরও পড়ুন- রাজ্যকে না জানিয়ে ভাড়া বাড়ালো ওলা – উবের, ক্ষুব্ধ ফিরহাদ হাকিম

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...