Saturday, April 4, 2026

ত্রিপুরায় এখনও পর্যন্ত ৭৩টি গ্রাম পঞ্চায়েতে ১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, আগরতলা:

ত্রিপুরায় যুদ্ধকালীন পরিস্থিতিতে করোনার টিকাকরণ চলছে। এখনও পর্যন্ত ৭৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পুর্ন টিকাকরণ হয়ে গিয়েছে৷ সবচেয়ে বেশি উত্তর ত্রিপুরা এবং দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ত্রিপুরা৷

মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফেসবুক বার্তায় বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাজ্যের বিভিন্ন জেলার ৭৩টি গ্রাম পঞ্চায়েত এলাকায় সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন হয়েছে৷ এই কাজের জন্য সমস্ত স্বাস্থ্যকর্মী, সংশ্লিষ্ট আধিকারিকদের তিনি ধন্যবাদ জানিয়েছেন৷ পাশাপাশি রাজ্যের জনগণকেও এই অভিযানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷
তাঁর দাবি, আমাদের লক্ষ্য খুব তাড়াতাড়ি পুরো ত্রিপুরায় কোভিড টিকাকরণ সম্পন্ন করে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করা৷ তাঁর পরামর্শ, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, কোভিড বিধি মেনে চলুন৷

স্বাস্থ্য দফতরের রিপোর্টে দেখা গেছে, উত্তর ত্রিপুরায় ৩৯টি, দক্ষিণ ত্রিপুরায় ২১টি, সিপাহীজলা জেলায় ৯টি, ধলাই জেলায় ৩টি এবং গোমতি জেলায় ১টি গ্রাম পঞ্চায়েতে সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন হয়েছে৷ কিন্ত, পশ্চিম ত্রিপুরা, ঊনকোটি এবং খোয়াই জেলায় ১০০ শতাংশ টিকাকরণ হয়েছে এমন কোনও গ্রাম পঞ্চায়েত নেই৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...