Saturday, March 14, 2026

দেরাদুনের খাদে উদ্ধার দুর্গাপুরের তরুণীর দগ্ধ দেহ, গ্রেফতার প্রেমিক

Date:

Share post:

মায়ের শেষ বার কথা হয়েছিল গত ২৮ এপ্রিল। তারপর বার বার ফোন করেছেন পরিবারের লোকেরা, কিন্তু মেয়ের সঙ্গে আর কথা হয়নি। সেই সব ফোন ধরত মেয়ের ঘনিষ্ঠ বন্ধু, এক পরিচিত যুবক। অবশেষে উত্তরাখণ্ডের দেরাদুনের মুসৌরির পাহাড়ি খাদ থেকে উদ্ধার হল দুর্গাপুরের তরুণীর পোড়া কঙ্কাল!

পরিবার সূত্রে খবর, উচ্চ মাধ্যমিকের পর, দিল্লিতে চলে যান নিবেদিতা। একটি পার্লারে কাজ শুরু করেন। শেখেন রুশ ভাষা। সেখানেই আলাপ হয়, উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা, অঙ্কিত নামে এক যুবকের সঙ্গে। সম্পর্ক গড়ায় প্রেমে। পরিজনরা জানিয়েছেন, গত বছর  অক্টোবরে দেরাদুনের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় দোভাষীর কাজ পান নিবেদিতা। সেখানে তিনি প্রেমিকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন।

উত্তরাখণ্ডের ওই শহরেই কনস্ট্রাকশনের ব‌্যবসা চালায় অঙ্কিত। আদতে তিনি উত্তরপ্রদেশের সাহরানপুরের ছেলে। দিদি অন্তরার কথায়, আলাপের পর দ্রুত নিবেদিতা ও অঙ্কিতের মধ্যে ঘনিষ্ঠতা হয়ে যায়। জানুয়ারি থেকে একত্রে বসবাস শুরু করেন তারা। অঙ্কিতের সঙ্গে একসঙ্গে থাকার কথা তার বাবা-মাকেও জানান নিবেদিতা। কিন্তু এপ্রিলের ২৮-এর পর তার সঙ্গে বর্ধমানের বাড়ির কেউ কথা বলে উঠতে পারেনি।

দেরাদুনের মেয়ের সঙ্গে মায়ের শেষ বার কথা হয়েছিল গত ২৮ এপ্রিল। তার পরে বার বার ফোন করা হয়েছে। সেই সব ফোন ধরত মেয়ের ঘনিষ্ঠ বন্ধু, এক পরিচিত যুবক। ফেসবুক, ফোন, মেসেঞ্জারে মেসেজ পাঠালে, তা সিন হত। কিন্তু, উত্তর মিলত না। কিছু একটা অঘটন যে ঘটেছে, ১৫ জুন নিবেদিতার জন্মদিনের পরেই তাঁর স্বজনেরা তার আঁচ পান। দিদি অন্তরা জানিয়েছেন, জন্মদিনে এক তুতো বোনের প্রোফাইল থেকে নিবেদিতাকে ম্যাসেজ করেছিলেন তিনি। এরপর সেই বোনকে সরাসরি ফোন করে অঙ্কিত। সে জানায়, ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন নিবেদিতা!

আর দেরি করেননি, সড়কপথে দেরাদুনে পৌঁছন নিবেদিতার পরিবার। তার পরেই পুলিশের সাহায্যে রহস্যভেদ। ২৫ বছরের তরুণীকে খুন করে দেহ জ্বালিয়ে মুসৌরির কাছে কিমারির পাহাড়ি খাদে ফেলে দেওয়া হয় বলে জানতে পেরেছে উত্তরাখণ্ডের পুলিশ। খুনের অভিযোগে সেই বন্ধু অঙ্কিত চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অঙ্কিতের বন্ধু ও বাবাকেও আটক করেছে পুলিশ।

আরও পড়ুন- নতুন ৮ টি থানা পাচ্ছে বারাকপুর পুলিশ কমিশনারেট, লাগাতার অশান্তির জেরে বিশেষ নজর ভাটপাড়া, জগদ্দলে

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...