Monday, March 16, 2026

হিন্দু দেবী কালীকে নিয়ে আপত্তিজনক কার্টুন, নয়া এফআইআরে বিপদ বাড়ল টুইটারের

Date:

Share post:

কেন্দ্রের(Central) সঙ্গে লাগাতার সংঘাতের পর মানচিত্র(Map) বিতর্কে সমস্যার মুখে পড়েছিল মাইক্রোব্লগিং সংস্থা টুইটার(Twitter)। এরই মাঝে হিন্দু দেবী কালীর বিকৃত কার্টুন পোস্টে অনুমোদন দেওয়ায় ফের একবার সমস্যায় পড়তে হলো টুইটারকে। এ ঘটনায় ইতিমধ্যেই এফআইআর(FIR) দায়ের হয়েছে টুইটারের বিরুদ্ধে। অভিযোগের আঙুল উঠেছে ভারতে টুইটার প্রধান মনীষ মাহেশ্বরীর বিরুদ্ধে। হিন্দু দেবদেবীকে অপমান করার জেরে দেশে ধর্মীয় হিংসা ছড়াতে পারে এমন অভিযোগ এনে টুইটারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন আদিত্য সিং দেশওয়াল নামে জনৈক এক ব্যক্তি।

আদিত্য সিং দেশওয়ালের অভিযোগ, হিন্দু দেবী কালীর আপত্তিকর কার্টুন বারংবার টুইটারে পোস্ট হয়েছে। যার মাধ্যমে ইচ্ছে করে হিংসা, বিপদ, অপরাধ, অপমান ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। পাশাপাশি তার আরও অভিযোগ, একাধিকবার এই কার্টুন পোস্ট হলেও তা মুছে ফেলার পরিবর্তে অনুমোদন দেওয়া হয়েছে টুইটারে তরফে। আদিত্য নামের জনৈক ব্যক্তির এফআইআরের জেরে ফের একবার বিপাকে পড়ল জ্যাক ডোরেসের সংস্থা। উল্লেখ্য, কেন্দ্রের নয়া ডিজিটাল আইন আসার পর থেকেই কেন্দ্রের সঙ্গে টুইটারের সংঘাত চরম আকার ধারণ করে। শুরুতে এই আইন মানতে চায়নি ওই মাইক্রোব্লগিং সংস্থা। এরপর কেন্দ্র টুইটারের আইনি রক্ষাকবচ কেড়ে নেয়।

এই ঘটনার পর দেশের নানা প্রান্তে একাধিক ইস্যুতে এফআইআর দায়ের হয় টুইটারের বিরুদ্ধে। প্রথমে গাজিয়াবাদে মুসলিম বৃদ্ধকে নিগ্রহের ঘটনায় হিংসাকে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ থেকে এফআইআর দায়ের হয়। পাশাপাশি মানচিত্র বিতর্কে বজরং দলের এক নেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। যদিও সম্প্রতি কেন্দ্রের নয়া ডিজিটাল আইন মানতে রাজি হয়েছে ওই সংস্থা তবে দেশজুড়ে যেভাবে একের পর এক এফআইআর দায়ের হচ্ছে টুইটারের বিরুদ্ধে তাতে আগামী দিনে এই সংস্থা বড় বিপাকে পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

 

spot_img

Related articles

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...