Wednesday, June 24, 2026

ফের বন্ধ হল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল

Date:

Share post:

ফের বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল (Jute Mill)। মিল কর্তৃপক্ষ গেটে সাসপেনশন অফ ওয়ার্ক (Suspension of work) এর নোটিশ ঝুলিয়ে দিল। কাজ হারালেন প্রায় চার হাজার শ্রমিক। কয়েকদিন ধরে ঝামেলা চলছিল ব্যাচিং ডিপার্টমেন্টে। কোম্পানির দাবি, ৭০০ বেল্ট প্রোডাকশন দিতে হবে। শ্রমিকেরা জানিয়েছিলেন, গোডাউন থেকে মাল দিলে ৫০০ বেল্ট দিতে হবে।আর লরি এলে, লরি আর গোডাউন মিলে ৭০০ বেল্ট দিতে হবে।

 

শ্রমিকেরা এই দাবি মানতে চায়নি।এরপর লেবার অফিসারের সঙ্গে মিটিং হয়। কোনও সুরাহা না হওয়ায় এই নিয়ে প্রশাসনিক পর্যায় বৈঠক হয়। কিন্তু এ বিষয়ে আলোচনা হলেও ব্যর্থ হয়। দুজকে চার্জশিট (Chargsheet) দেয় মিল কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা ৪০০ বেল্ট প্রোডাকশন দিয়েছিলেন। কিন্তু কোম্পানি মানতে নারাজ। সোমবার, সকালে হঠাৎ এই সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় গোন্দলপাড়া জুটমিল কর্তৃপক্ষ। প্রায় আড়াই বছর বন্ধের পর ১ নভেম্বর খুলেছিল এই জুটমিল। রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেই ফের বন্ধ হয়ে গেল এই মিল। বেকার হয়ে পরলেন প্রায় ৪ হাজার শ্রমিক। এবিষয়ে মিল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...