Thursday, June 25, 2026

সপ্তাহের প্রথম দিনে বৃষ্টি কিছুটা কম, ঝকঝকে রোদে রাস্তায় ভিড় শিলিগুড়িতে

Date:

Share post:

টানা কয়েকদিন বৃষ্টির পরে সোমবার শিলিগুড়িতে বেলা ১০টা থেকে দুপুর অবধি ছিল ঝকঝকে রোদ। একে রোদ্রৌজ্জ্বল আবহাওয়া, তার উপরে সোমবার। ফলে, রাস্তায় উপচে পড়ে ভিড়। কোবিড বিধি মেনে অবশ্য রাস্তায় পথচারী ও নিত্যযাত্রীদের সকলের মুখেই মাস্ক দেখা গিয়েছে। হিলকার্ট রোড, বিধান রোড, সেবক রোডের কয়েকটি  অংশে যানজটও হয়েছে।

আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, আপাতত বিরাম হলেও বৃষ্টি চলবে। পাহাড়ে যেমন বৃষ্টি হচ্ছেই। তেমনই সোমবার রাতেও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। সিকিম পাহাড়েও বেশ বৃষ্টি হচ্ছে। তুলনায় ডুয়ার্সে বষ্টি কম হয়েছে রবিবার ও সোমবার।

আরও পড়ুন-দেশে করোনায় দৈনিক সংক্রমণ ৩ মাস পর নামলো ৪০ হাজারের তলায়

উত্তরবঙ্গের সব নদীর জল বেড়েছে। কিুন্ত্ু, কোথাও জলস্তর বিপদসীমার কাছাকাছি নেই বলে সেচ দফতচর সূত্রের খবর। তবে রাতে লাগাতার বৃষ্টি হলে পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হওয়ার আশঙ্কা রয়েছে বলে সেচ দফতর জানিয়েছে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...