Tuesday, March 24, 2026

এক ব্যক্তি এক পদ’‌ নীতি অনুসারে তৃণমূল বদল আনছে সংসদ- নেতৃত্বে

Date:

Share post:

এবার সম্ভবত তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে পরিবর্তন হতে চলেছে। সূত্রের খবর, ‘‌এক ব্যক্তি এক পদ’‌ নীতি অনুসারে একটি পদ ছাড়তে হতে পারে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷ 

এখন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ। পাশাপাশি তিনি খাদ্য, গণবণ্টন এবং উপভোক্তা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান পদেও রয়েছেন। সূত্রের খবর, এই দুটি পদের যে কোনও একটি ছাড়তে হবে সুদীপকে। সেই জায়গায় আসতে পারেন প্রবীণ সাংসদ সৌগত রায়।একইসঙ্গে শোনা যাচ্ছে, লোকসভা এবং রাজ্যসভায় দলের নেতা, উপনেতা এবং মুখ্য সচেতক পদেও পরিবর্তন আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ১৯ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগেই তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের এই পরিবর্তন ঘোষণা করতে পারে।

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...