Tuesday, March 24, 2026

লোকসভায় অধীরকে সরিয়ে কংগ্রেস দলনেতা রাহুল? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চাপের মুখে কংগ্রেস।

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা ভোট নিয়ে দেশের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে ৷ তার সঙ্গে পাল্লা দিতে জাতীয় কংগ্রেসও কৌশল বদল করছে৷

সূত্রের খবর, সংসদীয় দলে বড় মাপের রদবদল ঘটাতে চলেছে কংগ্রেস। সর্বশেষ খবর,লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ থেকে অধীর চৌধুরিকে সরিয়ে দায়িত্বে আনা হতে পারে রাহুল গান্ধীকেই৷ সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী চাইছেন, এখনই এই পদ রাহুল গান্ধী গ্রহণ করুন। রাহুলকে রাজি করাতে সোনিয়া-প্রিয়াঙ্কা তৎপরতা বাড়িয়েছেন বলেও শোনা যাচ্ছে৷

 

কংগ্রেস হাইকম্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুতে সুর নরম রাখতে চাইছে। অধীর চৌধুরি বরাবরই কড়া ভাষায় আক্রমণ করে গিয়েছেন তৃণমূলকে। লোকসভার কংগ্রেস দলনেতার এই সুর, গোটা দলের সুর হিসাবেই ধরে নিচ্ছে রাজনৈতিক মহল৷

ওদিকে, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মোদি- বিরোধী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছেন একাধিক দল৷ অনেকটাই পিছিয়ে আছেন রাহুল গান্ধী। ওদিকে রাজনৈতিক মহলে ফের জল্পনা চলছে বিজেপি- বিরোধী তৃতীয় ফ্রন্ট গড়া নিয়ে৷ এমন ফ্রন্ট তৈরি হলে রাজনৈতিক ভাবে লোকসান হবে কংগ্রেসের।

 

বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূল যেভাবে উঠে এসেছে একুশের বঙ্গ-বিধানসভা বিধানসভা নির্বাচনের পর, সেই বিষয়টিকে স্বাগত জানিয়েছে প্রায় সব বিরোধী দল। ওদিকে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর ঘোরতর তৃণমূল বিরোধী বলে পরিচিত৷ ২০২৪-এর ভোটের আগে মমতার সঙ্গে “সম্পর্ক উন্নত” করতে চান সোনিয়া গান্ধী নিজেই৷ তাই অধীর চৌধুরিকে সরিয়ে তৃণমূলকে ‘বার্তা’ দিতে চাইছে কংগ্রেস ৷

 

অধীরের বিকল্প নাম হিসেবে একাধিক নাম উঠে এলেও, এ তালিকায় সর্বশেষ সংযোজন রাহুল গান্ধীর নাম। তবে রাহুল নিজে এখনও এই বিষয়ে কিছু জানাননি।

 

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...