Saturday, April 4, 2026

কোউইনে ৩৫ কোটি ডোজ টিকার রেজিস্ট্রেশন হয়েছে, প্রযুক্তির সাফল্য ব্যাখ্যা মোদির

Date:

Share post:

করোনার(Covid) বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তিকে আরও বেশি প্রাধান্য দিলেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। সোমবার কোউইন গ্লোবাল কনক্লেভে(Cowin global conclave) উপস্থিত হয়ে দেশের প্রধানমন্ত্রী জানালেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তিকে আরও বেশি করে কাজে লাগাতে হবে। শুধু তাই নয় তিনি আরো জানান, ভাইরাসের(virus) বিরুদ্ধে লড়াইয়ে কোউইন অ্যাপে এখনো পর্যন্ত ৩৫ কোটি মানুষ নাম নথিভুক্ত করেছেন।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্বের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। কোউইন অ্যাপে সফটওয়্যারের মাধ্যমে কোভিড ট্র্যাকিং করা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, ভারত সরকার আরোগ্য সেতু অ্যাপ এনেছে করোনার বিরুদ্ধে লড়াইয়ে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রথম থেকেই ঠিক করি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে টিকাকরণ হবে। পরিস্থিতি মোকাবিলা করে সবকিছু সঠিক পথে পরিচালিত করার জন্য ডিজিটাল পদ্ধতিকে আরো বেশি ব্যবহার করতে হবে আমাদের। বিশ্বের কোনও দেশই নিজের একার ক্ষমতায় করোনার মতো চ্যালেঞ্জকে হার মানাতে পারবে না। মোদী বলেন, আমাদের সকলেরই উচিত একে অপরের থেকে শেখা ও একে অন্যকে গাইড করা।’

আরও পড়ুন: বিজেপি-শিবসেনার সম্পর্ক আমির-কিরণের মত, মন্তব্য সঞ্জয় রাউতের

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও জানান, করোনা মোকাবিলায় যে প্রযুক্তি দেশে ব্যবহার করা হচ্ছে, তা খুব সহজ। কোউইনের সাফল্য ব্যাখ্যা করে তিনি আরো বলেন, এটি একেবারে ওপেন সোর্স। বর্তমানে ভারতে এটি ব্যবহার করা হচ্ছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন এই প্রযুক্তি বিশ্বে পরীক্ষিত। এর সাহায্যে অত্যন্ত দ্রুত এবং ভালো কাজ করা যায়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...