Tuesday, June 16, 2026

এই বিজেপি ল্যাজ ছাড়া হনু”, বিধানসভায় কটাক্ষ মমতার! “খেলা হবে” দিবস পালনের ঘোষণা

Date:

Share post:

বিধানসভা (Assembly) অধিবেশনে এবার বিরোধী বিজেপি (BJP) বিধায়কদের নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা ko বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) আজ, মঙ্গলবার অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনার সময় বিজেপিকে ”ল্যাজ ছাড়া হনু” বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ভোটের রেজাল্ট থেকেই স্পষ্ট, কী ফল ধরেছে। বিষবৃক্ষ। মেদিনীপুরে ঘরে ঘরে অত্যাচার করেছে। অনেক বিজেপি নেতা-নেত্রীকে আগেও চিনতাম। কিন্তু এই বিজেপি ল্যাজ ছাড়া হনু।”

এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী তোপ দেগে বলেন, “রীতি মেনে রাজ্যপালকে ভাষন পড়তে দিল না। মানুষের কথা বলতে না দিয়ে আমি কত বড় হয়েছি, সেটা বলতে এসেছে। পুরো সংবাদমাধ্যম নির্ভর একটা দল।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, “আমার নন্দীগ্রামে মোট ভোটারের থেকে বেশি ভোট পড়েছে। বিজেপি মিথ্যার বেসাতি। ভোটের আগে এসপি বদলেছে, আইসি বদলেছে। মোদি যা বলেছে তাই হয়েছে। দক্ষ অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছিল। ভোটের সময়ে অফিসারদের হুমকি দিয়ে রাখা হয়েছিল। এতো কিছু করেও বিজেপি ৩০টার বেশি আসন পেত না আমি নিশ্চিত।

বিজেপির ভোট পরবর্তী হিংস ইস্যু নিয়েও এদিন বিধানসভা অধিবেশনে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “ভোটের পর হিংসা নিয়ে মিথ্যে কথা বলছে বিজেপি। এভাবে কুৎসা করে বাংলার মেরুদণ্ড ভাঙা যাবে না।” এদিন তাঁর ভাষণের মধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “খেলা হবে” দিবস পালন করবে রাজ্য সরকার। কিছুদিনের মধ্যেই সেই দিন সরকারি ভাবে ঘোষণা করা হবে।

এর আগে বিধানসভায় দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধায়করা। রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনার সময় উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। যোগী আদিত্যনাথের নাম করে আক্রমণ শানান তিনি। শওকত মোল্লার কথায়, “ভোটের সময় বাংলাকে হিন্দু-মুসলমানে ভাগ করার চেষ্টা করেছিল বিজেপি। ধন্যবাদ জানাই বাংলার মানুষকে। তাঁরা সেই চেষ্টা রুখে দিয়েছেন।” এরই প্রতিবাদে পাল্টা সরব হয় বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, ”একজন ভোটে হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন। আর একজন ভোটে জিতে বিরোধী দলনেতা হয়েছেন।” তাঁর এই বক্তব্যের সঙ্গে সঙ্গে দফায় বিধানসভায় ব্যাপক হইহট্টগোল শুরু হয়।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...