Tuesday, June 23, 2026

চেন্নাইয়ে প্রয়াত মুকুল-জায়া কৃষ্ণা রায়

Date:

Share post:

কাজে এলো না কোন চেষ্টাই। চেন্নাইয়ের (Chennai) হাসপাতালে প্রয়াত মুকুল রায়ের (Mukul Roy ) স্ত্রী কৃষ্ণা রায় (Krisna Roy)। সূত্রে খবর, মঙ্গলবার ভোর পৌনে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানকার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। এদিন কোনও বিমান না থাকায় বুধবার দেহ নিয়ে আসা হবে কলকাতায় (Kolkata)।

করোনা (Carona) আক্রান্ত হওয়ায় মুকুল-জায়া কৃষ্ণাকে ১১ মে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভেন্টিলেশনে থাকার পর ২ সপ্তাহ ছিলেন একমো সাপোর্টে। তাঁকে দেখতে হাসপাতালে যান তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।

কৃষ্ণা রায়ের ফুসফুস (Lung) প্রতিস্থাপন করার পরামর্শ দেন চিকিৎসকরা। ব্রেন ডেথ হয়েছে এমন ব্যাক্তির খোঁজ শুরু হয় ফুসফুস প্রতিস্থাপনের জন্য। সেই মতো নিয়ে যাওয়া হয় চেন্নাই। সঙ্গে যান পুত্র শুভ্রাংশু রায়। সেখানে এদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কৃষ্ণা রায়।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...