Tuesday, June 9, 2026

মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে মোদির বাসভবনে বৈঠক?

Date:

Share post:

মঙ্গলবার নরেন্দ্র মোদির (prime minister Narendra Modi) মন্ত্রিসভা সম্প্রসারণ (ministerial expansion) হতে চলেছে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হবে।প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (home minister Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(defence minister Rajnath Singh), অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(finance minister Nirmala sitharaman), জেপি নাড্ডা-সহ অনেকে। থাকতে পারেন অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা এবং বিজেপির সর্বোচ্চ নেতারাও।

 

প্রধানমন্ত্রীর বাসভবনের এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই রাজধানীতে জল্পনা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মন্ত্রিসভা সম্প্রসারণই এই বৈঠকের মূল আলোচ্য বিষয। সেইসঙ্গে সম্ভাবনা আরও ২৮ জন নতুন সদস্য মন্ত্রিসভায় যোগ দিতে পারেন। এমনই জোর জল্পনা নয়া দিল্লিতে। বাংলা থেকে এখনো পর্যন্ত কেন্দ্রে কোনও পূর্ণমন্ত্রী নেই নেই। দুজন প্রতিমন্ত্রী রয়েছেন। তাই সম্ভাবনা বাংলা হয়তো এবার কেন্দ্রে কোনও পূর্ণ মন্ত্রী পেতে পারে। এই পূর্ণ মন্ত্রী তালিকায় কে কে থাকতে পারে তাই নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে। নামে পূর্ণাঙ্গতালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। তাই সকলেরই যে আগ্রহ এই মন্ত্রিসভার বৈঠক নিয়ে তা নিঃসন্দেহে বলা যায়।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...