Saturday, June 20, 2026

দুর্নীতি-আর্থিক তছরূপের অভিযোগে কাঁথি সমবায় ব্যাঙ্কে শুভেন্দুর বিরুদ্ধে অনাস্থা ডিরেক্টরদের

Date:

Share post:

ফের বিপাকে রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক (Nandigram BJP MLA) শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary)। এবার পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কাঁথি (Cintai) সমবায় ব্যাঙ্কে (Corporative Bank) শুভেন্দুর বিরুদ্ধে অনাস্থা (No Confidence) প্রস্তাব আনা হলো। সেখানে দুর্নীতি, আর্থিক তছরূপ ও স্বজন পোষণের অভিযোগে বিজেপি নেতার অপসারণের দাবি জানানো হয়েছে। শুভেন্দুর বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব এনেছেন সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর।

অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে জরুরি সভা ডাকার জন্য আবেদন জানিয়েছেন ব্যাঙ্কের ডিরেক্টররা। আর এই সভাতেই নন্দীগ্রামের বিধায়ককে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি তোলা হবে বলে জানা গিয়েছে। যা নিয়ে স্পেশাল অডিটও শুরু করেছে রাজ্য সরকার। রিনা দাস নামে এক শেয়ারহোল্ডার এই ব্যাঙ্কে অনিয়মের অভিযোগ তুলে কাঁথি থানায় অভিযোগ জানিয়েছেন।

উল্লেখ্য, এই মুহূর্তে কাঁথি সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর সংখ্যা ১৪ জন। এঁদের মধ্যে ভোটাধিকার রয়েছে ১২ জনের। তাঁরাই ভোটাভুটির করে এবার শুভেন্দুকে চেয়ারম্যান পদ থেকে সরানোর পদক্ষেপ নিতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

এদিকে অবৈধভাবে সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ দখল করে রাখার অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সম্প্রতি, তাঁকে আইন মোতাবেক সরানোর ইঙ্গিত দিয়েছিলেন খোদ রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

আরও পড়ুন- রাজ্যপালের সই করা শংসাপত্র দেখিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...