Thursday, June 18, 2026

হাড্ডাহাড্ডি লড়ে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে মেসিরা

Date:

Share post:

কোপা আমেরিকার ফাইনালে পৌঁছল আর্জেন্তিনা। হাড্ডাহাড্ডি সেমিফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারালেন লিওনেল মেসিরা।
ব্রাসিলিয়ার এই হাই-ভোল্টেজ ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। আক্রমণ ও প্রতি আক্রমণে শুরুর মিনিট থেকেই টানটান আবহে চলতে থাকে ম্যাচ। লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও নিকোলাস গঞ্জালেসকে সামনে খেলিয়ে ৪-৩-৩ ছকে দল সাজান আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি।
৪-৪-২ ছকে আক্রমণত্মক রণনীতিতেই এগোতে থাকে কলম্বিয়া। দুভান জাপাটা ও রাফায়েল রোরেকে সামনে খেলিয়ে লুইজ দিয়াজ, জুয়ান কুয়াদ্রোকে পিছন থেকে খেলা পরিচালনার দায়িত্ব দেন কোচ রেইনাল্দো রুয়েদা। ম্যাচের সাত মিনিটের মাথাতেই গোল পেয়ে যায় আর্জেন্তিনা। মেসির সাজানো পাস বল জালে জড়ান লাউতারো মার্তিনেজ।
কলম্বিয়ার পাল্টা আক্রমণে আর্জেন্তিনা ডিফেন্সের দুর্বলতাগুলি বারবার প্রকট হয়। একাধিকবার গোল করার মতো জায়গায় পৌঁছে যান দিয়াজ, জাপাটারা। কোনও মতে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় আর্জেন্তিনা। ফলে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কলম্বিয়া। ১-১ ফলাফলেই শেষ ম্যাচের নির্ধারিত সময়।
অতিরিক্ত সময় না থাকায় সরাসরি টাইব্রেকার শুরু করে দেন রেফারি। আর্জেন্তিনার হয়ে স্পট কিক থেকে গোল করেন লিওনেল মেসি, লিন্দ্রো পারেদেস ও লাউতারো মার্তিনেজ। শট মিস করেন রদরিগো দে পল। অন্যদিকে পাঁচটির মধ্যে দুটি শট গোলে রাখতে সক্ষম হয় তারা। কলম্বিয়ার আশা এখানেই শেষ হয়ে যায় । ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা ।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...