Thursday, June 18, 2026

রেকর্ড! কলকাতায় আজ পেট্রোল বিক্রি হচ্ছে ১০০ টাকা ২৩ পয়সায়

Date:

Share post:

কলকাতায় পেট্রোলের দামের নয়া রেকর্ড। কলকাতায় আজ, বুধবার পেট্রোল বিক্রি হচ্ছে ১০০ টাকা ২৩ পয়সায়। ইতিহাস গড়ে কলকাতায় প্রথমবার তিন অঙ্কের ঘরে প্রবেশ করল পেট্রোলের দাম।

সপ্তাহের শুরুতেই একাধিক জেলায় পেট্রোলের দাম পেরিয়েছিল ১০০ টাকা। আজ কলকাতায় ১০০ পার করল। মঙ্গলবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হল ১০০ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৩ পয়সা হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা।

আরও পড়ুন-নন্দীগ্রাম-মামলার এজলাস বদলে মুখ্যমন্ত্রীর আর্জির রায় আজ

জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি রান্নার গ্যাসের দাম গত ৬ মাসে ২৪১ টাকা বেড়েছে। পেট্রোল-ডিজেলের হু হু করে দাম বেড়ে চলায় দেশজুড়ে চলছে প্রতিবাদ। জ্বালানির দাম এতটা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়বে বাজারে। খড়গপুরেও পেট্রোলের দাম পেরিয়েছে ১০০ টাকা। সেই কারণে খড়গপুর আইআইটি-র কাছে একটি পেট্রোল পাম্পে এদিন কেক কেটে প্রতিবাদ জানান বাম কর্মী, সমর্থকরা।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...