Thursday, June 18, 2026

নায়ক দোনারুম্মা, স্পেনকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর ফাইনালে ইতালি

Date:

Share post:

স্পেনকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর ফাইনালে ইতালি।নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ স্কোরলাইন থাকা ম্যাচটি নিষ্পত্তি না হওয়ায় গড়ায় টাইব্রেকারে। সেখানে দলের হয়ে চতুর্থ শট নিতে এসে মোরাতা ব্যর্থ হন। গোলকিপার দোনারুম্মা তার শট ফিরিয়ে ইতালিকে ইউরোর ফাইনালের টিকিট দেন। টাইব্রেকারে ৪-২ গোলে স্পেনকে হারিয়ে ইতালি চতুর্থবারের মতো ইউরোর ফাইনালে জায়গা করে নিয়েছে।ইতালির হয়ে লোকাতেল্লি গোল করতে পারেননি। বেলোত্তি, বোনিচ্চি, বার্নারদেশি ও জর্জিনহো লক্ষ্যভেদ করেন। বিপরীতে স্পেনের ওলমো শুরুতে গোল পাননি। মরেনো ও আলাকানতারা গোল পেলেও মোরাতার ব্যর্থতায় ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারণ হয়ে যায়।
রবার্তো মানচিনির দল টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকলো। সমর্থকদের উল্লাস ছিল দেখার মতো। লন্ডনের ওয়েম্বলিতে অতিরিক্ত সময়ের খেলাতে কোনও দল গোল করতে পারেনি। এখানেও স্পেন আধিপত্য দেখিয়েছে। কিন্তু গোল ব্যবধান বাড়াতে পারেনি।
স্পেনের আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে রক্ষণ জমাট রেখে গোল পেয়েছে মানচিনির দল।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...