Friday, April 3, 2026

জীবিতকে ‘ডেথ’ সার্টিফিকেট, কাঠগড়ায় লেকটাউনের বেসরকারি হাসপাতাল

Date:

Share post:

জীবিতের ডেথ সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেট দিল শহর কলকাতার লেকটাউনের এক নামী বেসরকারি হাসপাতাল।
কিন্তু কী করে তা সম্ভব হল ? এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।

জানা গিয়েছে, হাওড়া ডোমজুড়ের সলপের বাসিন্দা উদয় শংকর চোঙদার বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার হৃদরোগের সমস্যা ছিল। তাঁকে প্রথমে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় ।সেখানে তার অবস্থার অবনতি হওয়ায়, তাকে স্থানান্তরিত করার নির্দেশ দেন চিকিৎসকরা। সেই অনুযায়ী লেকটাউনের এক বেসরকারি হাসপাতাল ড্যাফোডিলে গত ৫ জুলাই তাকে ভর্তি করা হয় ।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে , তিনি দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন এবং তাদেরকে গতকাল ৭জুলাই বিকেলে হাসপাতাল থেকেই ফোন করে জানানো হয় যে রোগী মারা গেছেন। তড়িঘড়ি তারা হাসপাতালে হাজির হন মৃতদেহ নেওয়ার জন্য । কিন্তু তাদের ৬ঘণ্টা বসিয়ে রাখা হয় বলে অভিযোগ মৃতের পুত্রের ।
এরপর সার্টিফিকেট হাতে দিয়ে তাদের যে দেহটি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তুলে দেওয়া হয়, তাতে পরিজনরা দেখেন যে তাদের প্রিয় মানুষটি নয় অন্য একজনের মৃতদেহ তাদের দেওয়া হয়েছে ।এই ঘটনায় প্রথমে তারা হতবাক হয়ে যান। তারা প্রতিবাদ ও ক্ষোভে ফেটে পড়েন ।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, টেলিফোন নম্বরের গোলযোগের জেরেই এই বিভ্রাট। কিন্তু পরিজনরা হাসপাতাল কর্তৃপক্ষের এই সাফাই মানতে নারাজ। তাদের বক্তব্য, এমন চূড়ান্ত গাফিলতির নিদর্শন রাখল যে হাসপাতাল সেই হাসপাতাল কর্তৃপক্ষের জন্য কোন শাস্তির ব্যবস্থা হবে? কেন একজন জীবিত মানুষকে মৃত বলে চালিয়ে দেওয়া হবে হাসপাতালের তরফ থেকে? তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন এবং এরই পাশাপাশি তারা চান, এই ঘটনা যেন অন্য কারও ক্ষেত্রে না ঘটে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...