Monday, April 6, 2026

জঙ্গিদের সঙ্গে ফের গুলির লড়াই সেনাবাহিনীর, ২৪ ঘণ্টায় খতম ৫ সন্ত্রাসবাদী

Date:

Share post:

জঙ্গিদের সঙ্গে ফের গুলির লড়াই ভারতীয় সেনাবাহিনী। ২৪ ঘণ্টায় খতম হয়েছে ৫ সন্ত্রাসবাদী। গুলির লড়াই চলছে দক্ষিণ কাশ্মীরে দুটি জায়গায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুটি পৃথক গুলি-যুদ্ধে ৫ জঙ্গির মধ্যে ৪ জন নিহত হয়েছেন। পঞ্চম জঙ্গি কোথায় নিহত হয়েছে তার খোঁজ এখনও জানা যায়নি।

জঙ্গি-নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ের পর কুলগাম জেলার জোদার এলাকায় ফের একটি গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কুলগাম জেলায় সেনা অভিযানের সময় নিহত দু’জন লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। সূত্রের খবর, কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে সেনা বাহিনীরর গুলিতে পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছে। এজন্য তিনি পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য,৫ বছর আগে সেনাবাহিনী খতম করেছিল জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানিকে। ২০১৬ সালের ৮ জুলাই কোকেরনাগে বুরহান ওয়ানি মারা গিয়েছিল। এরপর থেকে প্রতি বছর ৮ জুলাই জঙ্গিরা হামলা চালানোর সুযোগ খোঁজে। এবার হামলা চালানোর আগেই জঙ্গিদের চেষ্টা ভেস্তে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন-সনাতনকাণ্ডে এবার বিজেপিকে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ, চিঠি যাবে কেন্দ্রীয় মন্ত্রকেও

বুধবারই জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় সেনা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছিল হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ কমান্ডার। পুলিশ জানিয়েছিল, নিহত জঙ্গির নাম মেহরাজউদ্দিন ওরফে উবেইদ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...