Friday, April 3, 2026

মেমারিতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত মহিলা-সহ দুই শিশু, জখম ১২

Date:

Share post:

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) এক মহিলা-সহ দুই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর জখম কমপক্ষে ১২ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। দুর্ঘটনাটি ঘটেছে আজ, বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের (Barduwan East) মেমারিতে (Memari)।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়। পরে হাসপাতালে আহতদের নিয়ে আসা হলে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের নাম রূপালি বাস্কে (৪২), লক্ষী মাণ্ডি (১৩ ), রাজদীপ বাসকে (৭)। এদের বাড়ি হুগলি জেলার পাণ্ডুয়া থানার পাইরা, চাঁদারিপাড়া এলাকায়।

জানা গিয়েছে, এদিন মেমারির কালনা-দেবীপুর রোডের পলতা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে বিশাল গতিতে আসা একটি পণ্যবাহী ট্রাক ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারার ফলেই দুর্ঘটনা।

খবর পেয়ে মেমারি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে মেমারির হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমানের অনাময় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:২০১৭ সালের TET পরীক্ষায় যারা বসতে পারেননি, তাঁদের জন্যই নতুন করে পরীক্ষার  নির্দেশ সুপ্রিম কোর্টের

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...