Friday, April 3, 2026

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ তরুণীর, জীবিত উদ্ধার করলো জলপুলিশ

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ব্যস্ত সময়ে হঠাৎ দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)থেকে গঙ্গায় ঝাঁপ দেন এক তরুণী। যদিও বরাতজোরেই সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি। কর্তব্যরত জলপুলিশের তৎপরতায় এ যাত্রায় প্রাণে রক্ষা পান। ওই তরুণীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে জলপুলিশ। আপাতত SSKM হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, তরুণীর নাম শ্রাবন্তী দাস (২৭)। বাড়ি কলকাতার আনন্দপুর থানা এলাকায়। পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারবারিক অশান্তির জেরেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তরুণী। কিন্তু পুলিশি তৎপরতায় রক্ষা পেলেন তিনি।

আরও পড়ুন:এরই মধ্যে ২০২৪-এর ফল নিয়ে ভবিষ্যদ্বাণী পিকের, কটা আসন তৃণমূলের?

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...