Wednesday, June 10, 2026

মার্কিন উড়োজাহাজকে রাশিয়ার যুদ্ধ বিমানের তাড়া

Date:

Share post:

আমেরিকার নৌবাহিনীর একটি বিমানের সামান্য দূরত্বেই উড়ছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। বৃহস্পতিবার রাশিয়ার আকাশসীমায় এমনই একটি দৃশ্য ধরা পড়েছে। রাশিয়ার জাতীয় সংবাদ সংস্থা আরটি সেই ভিডিও প্রকাশ করেছে ।

এক বিবৃতিতে রাশিয়া জানিয়েছে, কৃষ্ণসাগরের উপর তাদের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়েছিল আমেরিকার নৌবাহিনীর গুপ্তচর বিমান বোয়িং পি-৮ পসিডন। শত্রুপক্ষের বিমানের উপস্থিতি টের পেতেই সতর্ক হয়ে যায় রুশ বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, আমেরিকার বিমানকে সতর্ক করা হয়। কিন্তু তা মানেননি পাইলট। সঙ্গে সঙ্গে রাশিয়ার নৌবাহিনীর দু’টি সুখোই ৩০ যুদ্ধবিমান গুপ্তচর বিমানটিকে তাড়িয়ে রাশিয়ার আকাশসীমা থেকে বার করে দেয়।
কয়েক দিন আগেই কৃষ্ণসাগরে রাশিয়ার আন্তর্জাতিক জলসীমায় ঢুকে পড়ে ব্রিটেনের একটি যুদ্ধজাহাজ। যা নিয়ে আন্তর্জাতিক মহলে চাপা উত্তেজনা তৈরি হয়েছিল।

যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...