Friday, June 19, 2026

প্রসেনজিৎ-জিন্দাল-গোয়েঙ্কা থেকে আবীর-কোয়েল, দিনভর শুভেচ্ছার বন্যায় ভাসলেন মহারাজ সৌরভ

Date:

Share post:

প্রাক্তন ভারত অধিনায়ক (Ex Indian Captain) সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly) তাঁর ৪৯তম জন্মদিনে (Birthday) বাঁধাভাঙা শুভেচ্ছার বন্যায় ভাসলেন। মহারাজ (Maharaj) সৌরভের ৪৯তম জন্মদিনে তাঁর অনুরাগী তথা ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দাদাকে শুভেচ্ছা বার্তা দিতে দেখা গিয়েছে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা (Sanjib Goyenka), পার্থ জিন্দালরা (Partha Zindal). এছাড়াও প্রিয় মহারাজ দাদাকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন বাংলা ক্রিকেটে তাঁর সতীর্থ লক্ষ্মীরতন শুক্লা (Laxmiratan Shukla), মনোজ তিওয়ারি, (Monay Tiwari) শিবসুন্দর দাস, দীপ দাশগুপ্ত-সহ বাংলার অন্যান্য প্রাক্তন ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিকরা।

প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়/(Abir Chatterjee), সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee), কোয়েল মল্লিক (Koyel Mallick), তনুশ্রী চক্রবর্তী, কনিনীকা বন্দ্যোপধ্যায়-সহ বিনোদন জগতের অন্যান্য ব্যক্তিত্বরা। দাদাকে শুভেচ্ছা জানিয়েছেন শিল্পী শুভাপ্রসন্ন সহ অন্যান্য মহলের ব্যক্তিত্বরাও।

এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে জন রাইটকে (John Right)। এই দুই মহারথীর যুগলবন্দিতেই ভারতীয় ক্রিকেটের সুদিন দেখেছিল বিশ্ব।

আরও পড়ুন- রাজ হাঁসের ডিমে সৌরভের প্রতিকৃতি! জন্মদিনে বিশেষ উপহার মহারাজ ভক্ত শিল্পীর

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...