Saturday, April 4, 2026

জুতো ভেজাতে নারাজ, মৎস্যজীবীর কোলে চড়ে ডাঙায় উঠলেন মৎস্যমন্ত্রী

Date:

Share post:

পরনে সাদা দামী জুতো। আর সেই জুতো পড়ে জলে কাদায় নামতে নারাজ মন্ত্রীমশাই(minister)। অতঃপর মৎস্যজীবীর কোলে চড়ে ডাঙায় উঠলেন তামিলনাড়ুর(Tamil Nadu) মৎস্যমন্ত্রী অনিতা রাধাকৃষ্ণণ(Anita Radhakrishnan)। এই ঘটনার ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে গেছে।

জানা গিয়েছে, ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে তামিলনাড়ুর থিরুভাল্লুরে গিয়েছিলেন মৎস্য মন্ত্রী অনিতা রাধাকৃষ্ণণ। দীর্ঘদিন ধরে সেখানকার মানুষ সমুদ্রের তীরে ভাঙন এবং ক্ষয়ের অভিযোগ করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে নৌকোয় করে এলাকা পরিদর্শন করেন তিনি। তবে সমস্যা বাধে ডাঙায় আসার সময়। নৌকো পাড়ে ভিড়লেও সামান্য জল কাদা পার হতে হবে তবে দামী জুতো জলে ভেজাতে নারাজ মন্ত্রীমশাই নৌকো থেকে নামতে অস্বীকার করেন। এই অবস্থায় উপায় না দেখে এক মৎস্যজীবী তাকে কোলে করে নৌকো থেকে নামিয়ে ডাঙায় নিয়ে আসেন। ঘটনাটি প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই মন্ত্রী মশাইয়ের ভিআইপি সংস্কৃতি নিয়ে প্রশ্ন ওঠে।

আরও পড়ুন:পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার আন্দোলনে তৃণমূল যুবনেত্রী সায়নী

যদিও শেষ অভিযোগ পুরোপুরি অস্বীকার করে মন্ত্রীর দাবি, মত্‍স্যজীবীরা ভালোবেসে তাঁকে কাঁধে তুলতে চেয়েছিলেন, তাই ওভাবে তিনি ডাঙায় আসেন। এতে ভুল কী আছে? অনিতা রাধাকৃষ্ণণের কথায়, ‘আমায় ভালোবেসে যদি তাঁরা বলে, তাহলে আমার উচিত কাঁধে চড়া। যদি আমি না চড়তাম, সেটা ভুল হত। একজন মৎস মন্ত্রী পারে এক মত্‍স্যজীবীর কাঁধে চাপতে। নয়ত আর কে চাপবে?’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...