Sunday, June 28, 2026

ভাতারে বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল বাড়ি, জখম ৩

Date:

Share post:

ভোরবেলায় বোমা বিস্ফোরণ ভাতারে। উড়ে গেল বাড়ির চাল। ভেঙে পড়ল গোটা বাড়ি। গুরুতরভাবে জখম তিনজন।

পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকার বানেশ্বরপুর গ্রামে ভোররাতেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো। বিস্ফোরণে ভেঙে গিয়েছে বাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে বাড়ির তিন সদস্য। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

আরও পড়ুন-বঙ্গভঙ্গ: দাবিতে অনড় বার্লা, কেন্দ্রে নালিশ জানাবেন দিলীপ!

স্থানীয় বাসিন্দারা আহত বছর পঞ্চান্নর জামরুল মল্লিক, তাঁর স্ত্রী মারজেদা বিবি ও ছেলে লালচাঁদকে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। প্রাথমিক চিকিৎসার পর জামরুল ও লালচাঁদকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মারজেদা বিবির আঘাত বেশি থাকায় তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের মধ্যেই বোমা মজুদ করে রাখা হয়েছিল। তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...