Saturday, March 7, 2026

করোনার কারণ পিছিয়ে যেতে চলেছে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ

Date:

Share post:

করোনার ( Corona )কারণ পিছিয়ে যেতে চলেছে ভারত-শ্রীলঙ্কা( india-srilanka) সিরিজ। ইতিমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট দলে দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর সেই কারণেই সম্ভবত পিছিয়ে যাচ্ছে একদিনের সিরিজ।

আগামী ১৩ জুলাই কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলার কথা ছিল শিখর ধাওয়ানদের। কিন্তু শুক্রবার BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) জানিয়ে দিলেন,  করোনার কারণে এই সিরিজ সম্ভবত আগামী ১৭ জুলাই পর্যন্ত পিছিয়ে যাচ্ছে।

ইংল‍্যান্ড থেকে ফিরে এসেই করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার এবং দলের একজন তথ‍্য বিশ্লেষক। যার ফলে এই মুহূর্তে গোটা শ্রীলঙ্কা দলকেই থাকতে হচ্ছে কোয়ারেন্টাইনে। যে কারণে একপ্রকার বাধ্য হয়েই এই সিরিজ ৪ দিন পিছিয়ে দিতে হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে। সম্ভবত শনিবারই নতুন করে সিরিজের সূচি প্রকাশ করবে তারা। তার আগেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ১৭ জুলাই।

আরও পড়ুন:শ্রীলঙ্কার ব্যাটিং কোচের পর এবার করোনায় আক্রান্ত দলের তথ‍্য বিশ্লেষক

 

spot_img

Related articles

“আসুন মোকাবিলা করি!” মোদির পোস্টের পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর অনুযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণের পাল্টা তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

”মানুষের চোখে আতঙ্ক’’, অবশেষে দুবাই ফিরলেন বিবেক ওবেরয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধের চরম উত্তেজনার মাঝে অবশেষে দুবাইয়ে নিজের ভিলায় ফিরলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। মুম্বই থেকে দুবাই...

‘গুপ্তচর’ নামিয়ে বাঙালির নাম বাদ দেওয়ার ছক! ধর্মতলার মঞ্চ থেকে কমিশনকে তোপ সুদীপের

২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির পতন এখন শুধু সময়ের অপেক্ষা। রাজপথে যে জনসমর্থন দেখা যাচ্ছে, তাতে তৃণমূল ২৫০-র...

মোদিরাজ্যে মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর দেহ উদ্ধার, ঘনীভূত হচ্ছে রহস্য

গুজরাতের সুরাতে এক মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে...