Monday, April 6, 2026

লকডাউনের পরিস্থিতি সামলে ৩ হাজার ৭৩৩ কোটি টাকা বিনিয়োগ ‘ওলা’-র

Date:

Share post:

ওলা সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩ হাজার ৭৩৩ কোটি টাকা বিনিয়োগ করলেন প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান ভাবিশ আগরওয়াল ৷ টেমাসেক এবং ওয়ারবার্গ পিনকাস সংস্থা অনুমোদিত প্লাম উড ইনভেস্টমেন্টের সঙ্গে যৌথভাবে এই বিনিয়োগ করেছে ওলা ৷ পরিবহন সুবিধা প্রদানকারী সংস্থার (Ride-Hailing Platform) আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফার (Initial Public Offer or IPO) প্রস্তাবের আগেই বিনিয়োগ করা হয়েছে ৷
ওলা তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টারনেটে ভারতীয় গ্রাহক পরিষেবা ক্ষেত্রে এটি বৃহত্তর বিনিয়োগগুলির মধ্যে একটি ৷ সংস্থার দাবি, ওলা প্রতিটি ক্ষেত্রে এবং ভৌগোলিকভাবে তার পরিবহন ব্যবসার মানকে উন্নত করে চলেছে ৷
সংস্থার চেয়ারম্যান তথা গ্রুপ সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, গত ১২ মাস ধরে আমরা আমাদের পরিবহন ব্যবসায় আরও মজবুত, স্থিতিশীল এবং দক্ষ হয়ে উঠেছি ৷ পোস্ট লকডাউনের পরিস্থিতি সামলে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি ৷ গণ পরিবহনের ক্ষেত্রে গ্রাহক সুবিধায় জোর দিয়েছি ৷ এখন আমরা আমাদের গ্রাহকদের কাছে অন্যান্য শহুরে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার মতো পরিস্থিতিতে চলে এসেছি ৷

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...