Tuesday, April 7, 2026

অপেক্ষার কয়েকঘণ্টা: কল্পনা-সুনীতার পরে মহাকাশে পাড়ি দেবেন ভারতীয় বংশোদ্ভূত সিরিষা

Date:

Share post:

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কল্পনা চাওলা ও সুনীতা উইলিয়ামসের পর অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) সিরিষা বান্ডালা (Sirisha Bandla) যাচ্ছেন মহাকাশে। আগামী ১১ জুলাই। বিলিয়নেয়ার শিল্পপতি রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালেক্টিকের প্রথম ক্রু-সহ টেস্ট ফ্লাইট।

ট্যুইট করে সিরিষা বান্ডালা জানান,”Unity22-এর ক্রু হিসেবে যোগ দিতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। সিরিষার জন্ম অন্ধ্রপ্রদেশে। তবে চার বছর বয়স থেকে বাবা-মার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকেন তিনি। হিউস্টনেই তিনি পড়াশোনা করেছে। সিরিষা ইন্ডিয়ানার Purdue University থেকে এয়ারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রনটিক্স নিয়ে স্নাতক হন। এরপর জর্জটাউন ইউনিভার্সিটি থেকে MBA করেন।

আরও পড়ুন-কোভ্যাক্সিন ডেল্টা প্রজাতি রুখতে তেমন না হলেও কার্যকরী, জানালো হু

সিরিষা বান্ডালা ভার্জিন গ্যালেকটিকে রিসার্চ অপারেশনস-এর ভাইস প্রেসিডেন্ট। পাশাপাশি ভার্জিন গ্যালেকটিকের গভর্নমেন্ট অ্যাফেয়ার্সও দেখেন ৩৪ বছরের সিরিষা। তিনি Unity22 মিশনের রিসার্চার হিসাবে যোগ দেবেন। অন্যদিকে, আগামী ২০ জুলাই নিউ শেফার্ড স্পেসশিপে মহাকাশে যাচ্ছেন আরেক বিলিয়নেয়ার তথা অ্যামাজনের প্রাক্তন সিইও জেফ বেজোস।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...