Monday, April 6, 2026

বিজেপি-র যুবমোর্চার সভাপতি পদে বদল! সৌমিত্রর বদলে কোন ৩ নাম?

Date:

Share post:

বারবার বেসুরো সৌমিত্র খাঁ। দলে থেকেও কখনও দল বিরোধী, কখনও নেতৃত্বের বিরোধী কথা, কখনও ইঙ্গিতপূর্ণ পোস্ট- বিজেপির যুব মোর্চার সভাপতির কীর্তিতে নাজেহাল রাজ্য নেতৃত্ব। সাংবাদিক বৈঠকে তাঁকে জোকার, অর্বাচীন পর্যন্ত বলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার যুব মোর্চার সভাপতির পদ থেকে সরানো হতে পারে সৌমিত্র খাঁকে (Saumitra Khan)। সৌমিত্রর পরিবর্তে তিনজনের নাম উঠে আসছে- পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ (Biman Ghosh), রানাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী (Mukutmoni Adhikari), ময়নার বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda)।

আরও পড়ুন-পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ট্যাংরার ৫৮ নং ওয়ার্ডে বিক্ষোভ তৃণমূলের

এবিষয়ে, সৌমিত্র খাঁ জানিয়েছেন, তাঁর বয়স ৪০ পেরিয়েছে, সেই কারণেই যুব মোর্চায় থাকা উচিত নয়। তাই নিজেই অব্যাহতি চেয়েছেন। কিছুদিন আগে দলের উপর অভিমান করে যুব মোর্চার সভাপতির পদ থেকে ফেসবুক পোস্টে (Facebook Post) ইস্তফা দিয়েছিলেন সৌমিত্র খাঁ। তারপর, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দেন। সেই সন্ধেয় তিনি জানান, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পদত্যাগ ফিরিয়ে নিচ্ছেন।
সৌমিত্রের এইসব আচরণ মোটেও ভালো ভাবে নেননি বিজেপির রাজ্য সভাপতি। দলীয় শৃঙ্খলাভঙ্গে বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বলেও বিজেপি সূত্রে খবর। এরপরেই বিজেপি যুবমোর্চার সভাপতি পদে রদবদলের সম্ভাবনা সেই ইঙ্গিতই দিচ্ছে।

 

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...