Wednesday, June 24, 2026

উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরাতেও পৌঁছে গেল ডেল্টা প্লাস প্রজাতি, ৯০ জনের দেহে মিলল সংক্রমণ

Date:

Share post:

ডেল্টা প্রজাতির পর এবার চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণ। ত্রিপুরায় ৯০ জনের দেহে মিলল করোনার ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণ। শুক্রবারই উত্তরপ্রদেশে দু’জনের দেহে এই প্রজাতির সংক্রমণ ধরা পড়ার পর এই প্রথম উত্ত্র-পূর্ব ভারতের কোনও রাজ্যে এই প্রজাতির রূপ ধরা পড়ল।
ত্রিপুরার এক সরকারি আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সরকারি ল্যাবরেটরিতে ১৫১টি নুমনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯০ জনের নমুনায় জিনোম সিকোয়েন্সিংয়ে ডেল্টা প্লাসের হদিশ মিলেছে। অবশ্য কিছু নমুনায় করোনার ডেল্টা এবং আলফা প্রজাতিরও সংক্রমণ ধরা পড়েছে।
দেশে করোনার তৃতীয় ঢেউ যে কোনও মূহুর্তে আসতে পারে বলে আগেই সতর্ক করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা বা হু। করোনার এই প্রজাতিকেই ‘ভ্যারিয়ান্ট অব কনসার্ন’ হিসেবে তাঁরা চিহ্নিত করেছে। স্বাস্থ্য মত্রকের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশের মোট ১২টি রাজ্যে ডেল্টা প্লাসের সংক্রমণ ধরা পড়েছে। তারমধ্যে রয়েছে, মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাত, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, জম্মু, কর্নাটক এবং হরিয়ানা। এবার সেই তালিকায় যোগ হল ত্রিপুরাও।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...