Saturday, April 4, 2026

রবিবার কোপার মেগা ফাইনালে জয়ই লক্ষ‍্য নেইমারের, ট্রফির খরা কাটাতে মরিয়া মেসির দল

Date:

Share post:

রবিবার কোপা আমেরিকার( copa America) মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল( Brazil) বনাম আর্জেন্তিনা( Argentina)। সেরার শিরোপা ধরে রাখতে মরিয়া তিতের দল। অপরদিকে ট্রফির খরা কাটাতে মরিয়া মেসির আর্জেন্তিনা।

রবিবার ভোরবেলা হাইভল্টেজ ফাইনালে ফুটবলপ্রমীরা দেখতে চলেছে মেসি বনাম নেইমার লড়াই। দক্ষিণ আমেরিকার সেরা দল হওয়ার লড়াইয়ে নামছে তারা। একদিকে সাম্বার ঝলক, তো অন‍্যদিকে শিল্পের ছোঁয়া। তাই ফাইনাল যে সমানে সমানে হবে তা ভালই টের পাচ্ছে ফুটবল বিশ্ব।  চিরপ্রতিদ্বন্দ্বী হলেও মেসি এবং নেইমার দুজনেই ভাল বন্ধু । বার্সেলোনায় এককালে চুটিয়ে খেলেছেন ব্রাজিলের ওয়ান্ডার কিড। তবে কোপার ফাইনালে নামার আগে বন্ধুত্বকে নয় বরং মেসিদের বিরুদ্ধে ভাল খেলে ট্রফি জিততে মরিয়া নেইমার। এদিন সাংবাদিক সম্মলনে যেন সেই কথাই উঠে এল তাঁর গলায়। এদিন তিনি বলেন,” আমি আগেও বলে এসেছি, আমার দেখা সেরা খেলোয়াড় লিওনেল মেসি এবং ও আমার খুব ভালো বন্ধু। কিন্তু আমরা একটি ফাইনালে রয়েছে, আমরা প্রতিদ্বন্দ্বী। আমি জিততে চাই আর আমি এই খেতাব জিততে মরিয়া, যা আমার প্রথম কোপা আমেরিকা খেতাব হবে।”

এদিকে চলতি কোপায় দারুণ ছন্দে রয়েছে আর্জেন্তিনা। গ্রুপ পর্বে দারুণ ছন্দে থাকলেও, ফাইনালে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। তাই রবিবারের ম‍্যাচ যে খুব সহজ হবে না তা ভালই যানেন আর্জেন্তিনা কোচ লিওনেল স্কালোনি। গত কোপা আমেরিকার সেমি ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্তিনা। যার জেরে এই ম্যাচকে আর্জেন্তাইন সমর্থকরা প্রতিশোধের ম্যাচ হিসেবে গণ্য করছেন। তবে আর্জেন্তাইন কোচ এই ম‍্যাচকে প্রতিশোধের ম‍্যাচ বলতে নারাজ। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,” আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি যে কাজ আমরা করেছি, আর যে প্রকল্প নিয়ে আমরা এসেছি। অবশ্যই, আগামীকাল সব কিছু শেষ হয়ে আসবে, এটি একটি ফাইনাল। আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে খেলব আর আমি আশা করব এটি ভালো খেলা হবে আর মানুষ উপভোগ করতে পারবে। গোটা বিশ্ব সব কিছু থামিয়ে এটি দেখবে। কিন্তু এতে কোনও প্রতিশোধের বিষয় নেই।”

আরও পড়ুন:উইম্বলডনের ফাইনালে পৌঁছে গেলেন জোকোভিচ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...