Friday, April 3, 2026

এবার নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গায় পেয়েছেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। শুধু তাই নয়, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকে জায়গা পেয়েছেন। আগেই কোচবিহারের সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। ফেসবুকে পোস্টও করেছিলেন। এবার কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী নিশীথ প্রামানিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট শেয়ার করেছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। ‘পুজোর মেলা’ বলে বাংলাদেশের একটি ফেসবুকের পেজে নিশীথ প্রামাণিকের ছবি পোস্ট করে লেখা হয়েছে ‘বাংলাদেশের কৃতী সন্তান নিশীথ প্রামাণিক…’। সেই পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করে এবার নিশীথ প্রামানিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।

আরও পড়ুন- জ্বালানির মূল্যবৃদ্ধি, প্রতিবাদে জেলাজুড়ে অবস্থান বিক্ষোভ তৃণমূলের 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...