Saturday, March 14, 2026

পার্কস্ট্রিট হোটেলকাণ্ডে কর্তৃপক্ষকে ডেকে পাঠালো পুলিশ, হোটেলের বিরুদ্ধে দায়ের FIR

Date:

Share post:

পার্কস্ট্রিট হোটেলকাণ্ডে এবার পার্ক হোটেল কর্তৃপক্ষকে তলব করল পুলিশ। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে পার্টিতে উপস্থিত কয়েকজন মহিলাকেও। পুলিশ সূত্রে খবর, প্রায় একমাস ধরে এই হোটেলে পার্টি করছিলেন অভিযুক্তরা। তাঁরা অধিকাংশই কল সেন্টারের কর্মী। রবিবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন,সরকারি কর্মীকে কাজে বাধা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে।

অভিযোগ,শনিবার রাতে করোনা বিধিকে শিকেয় তুলে পার্কস্ট্রিটের অভিজাত এই হোটেলের তিন ও চারতলার করিডরে গভীর রাত পর্যন্ত পার্টি চলছিল । তারস্বরে বাজানো হচ্ছিল সাউন্ড বক্স। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তি শুরু হয়। এরপরই এই ঘটনায় ৩৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মাদকজাত দ্রব্যও। বাজেয়াপ্ত করা হয়েছে ১টি মার্সিডিজ-সহ দুটি গাড়ি ও অন্যান্য সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, বিপর্যয় মোকাবিলা আইনেও মামলা রুজু হয়েছে।

সাটার্ডে নাইট পার্টিকে কেন্দ্র করে রীতিমত তোলপাড় চলে পার্কট্রিটের এই অভিজাত হোটেলে। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে হোটেলে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। পুলিসগ সূত্রের খবর , তারস্বরে মিউজিক চালিয়ে পার্টি করছিল অভিযুক্তরা। পুলিশ পার্টি বন্ধ করতে বলতেই উন্মত্ত অবস্থায় কেউ কেউ পুলিশের ওপর চড়াও হয়। এর পরই কড়া ব্যবস্থা নেয় পুলিশ।

খাস কলকাতার বুকে এমন নামজাদা হোটেলের কর্তৃপক্ষ করোনা বিধিকে উপেক্ষা করে কী করে  পার্টি করার ছাড়পত্র দিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। রবিবার হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। হোটেলের আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি নমুনা সংগ্রহ করেছে পুলিশ।

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...