Saturday, April 4, 2026

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের মামলা: এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে

Date:

Share post:

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের মামলা দায়ের আদালতে। এবার মামলা করা হল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ডিভিশন বেঞ্চে। বিচারপতি সুব্রত তালুকদার (Subrata Talukdar), সৌগত ভট্টাচার্যর (Sougata Bhattacharya) বেঞ্চে এই সপ্তাহেই হতে পারে শুনানি।

অভিযোগ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন প্রার্থীরা। ইন্টারভিউ (Interview) তালিকায় অনিয়মের অভিযোগ রয়েছে। ১২ সপ্তাহে সেই অভিযোগের নিষ্পত্তি করবে কমিশন। কিন্তু এই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ (Single Bench)। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করেছেন কয়েকজন চাকরিপ্রার্থীর। এই সপ্তাহেই বিচারপতি সুব্রত তালুকদার, সৌগত ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারি।

গত শুক্রবারই উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে রাজ্য সরকারকে স্বস্তি দেয় কলকাতা হাইকোর্ট। তালিকা প্রকাশের ক্ষেত্রে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট বলে জানায় হাইকোর্ট। এবিষয়ে অভিযোগ থাকলে এসএসসি (Ssc) পদক্ষেপ করবে বলে জানায় আদালত। অভিযোগ খতিয়ে দেখবেন সচিব পর্যায়ের আধিকারিক।

হাইকোর্ট জানায়, কোনও অভিযোগ থাকলে ২ সপ্তাহের মধ্যে তা দায়ের করতে হবে। অভিযোগ পাওয়ার ১০ সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে। কিন্তু উচ্চ প্রাথমিকের সদ্য প্রকাশিত তালিকা ঘিরে চাকরি প্রার্থীদের অসন্তোষ অব্যাহত। ফের মামলায় নিয়োগ প্রক্রিয়ায় জট সৃষ্টি হবে কি না সেটাই দেখার।

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...