Friday, June 26, 2026

শুভেন্দুর দেহরক্ষীর বাড়িতে CID টিম, আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন পরিবারের সদস্যদের

Date:

Share post:

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তভার হাতে নিয়েছে CID। সোমবার দুপুরে শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাড়িতে গেল সিআইডির একটি দল। তদিন্তকারী আধিকারিকরা এদিন শুভব্রতর স্ত্রী সুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করেন। কথা বলেন পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও।

৭ জুলাই শুভেন্দু অধিকারীর ( Shuvendu Adhikari) বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন মৃত শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। ঘটনার প্রায় তিন বছর পর লিখিত অভিযোগ দায়ের করলেন সুপর্ণা। সুপর্ণার অভিযোগ, কার্যত বিনা চিকিৎসায় পড়ে থাকেন শুভব্রত। গুলিবিদ্ধ শুভব্রত চক্রবর্তী ১৪/১০/২০১৮-য় ৫টা নাগাদ মারা যান। সুপর্ণার অভিযোগ, প্রথম থেকেই তিনি তাঁর স্বামীর মৃত্যুর কারণ সম্পর্কে তাঁর মনে সন্দেহ ছিল। তিনি কখনই এর উত্তর পেলেন না চিকিৎসার জন্য তাঁর স্বামীকে কলকাতায় স্থানান্তর কারণে কেন দেরি হল?

আরও পড়ুন-মঙ্গলকোটের তৃণমূল সভাপতিকে গুলি করে খুন, কাঠগড়ায় বিজেপি

সুপর্ণা অভিযোগপত্রে জানিয়েছেন, ১৩/১০/২০১৮-তে শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করা সত্ত্বেও তাঁর স্বামী গুলিবিদ্ধ হলেন। শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীর অ্যাম্বুলেন্স পেতে দেরি হল কেন? প্রসঙ্গত, কিছুদিন আগেই আমফানের ত্রাণের ত্রিপল চুরির অভিযোগে শুভেন্দুর নামে কাঁথি থানায় এফআইআর দায়ের হয়। পাশাপাশি, তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতির পদ থেকে অপসারিত হন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে স্পেশাল অডিট শুরু করেছে রাজ্য অর্থ দফতর।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...