Sunday, April 5, 2026

ষষ্ঠ উইম্বলডন চ‍্যাম্পিয়ন হয়ে পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন জোকোভিচ

Date:

Share post:

রবিবার উইম্বলডন ( Wimbledon) চ‍্যাম্পিয়ন হয়ে ২০টি করে গ্র্যান্ড স্ল্যামে মালিক হলেন নোভাক জোকোভিচ( novak djokovic)। এই ক্ষেত্রে এক আসনে জায়গা করে নিলেন রাফায়েল নাদাল(rafael nadal) , রজার ফেডেরার(roger federer) সঙ্গে। তিন জনেরই গ্র‍্যান্ড স্ল‍্যামের সংখ‍্যা দাঁড়াল ২০ টি। ষষ্ঠ উইম্বলডন জিতে টেনিসের দুই মহাতারকা নাদাল এবং ফেডেরার কথাই শোনা গেল জোকারের গলায়। তাদের প্রতি শ্রদ্ধা দেখালেন তিনি।

ম‍্যাচ শেষে জোকোভিচ বলেন,”ওদের দেখেই আমি শিখেছি। ওরা টেনিসের কিংবদন্তি। ফেডেরার, নাদালের বিরুদ্ধে প্রথম প্রথম খেলতে গেলেই হারতাম। তবে পুরোটা বদলে গেল ২০১০-১১ সাল নাগাদ। আমি বুঝতে পারি আমায় আরও শক্তিশালী হতে হবে।”

ফরাসী ওপেন জয়ের পরই উইম্বলডন জয়। একেবারে দুরন্ত গতিতে ছুটছেন জোকোভিচ। তবে এখানেই শেষ নয় এবার লক্ষ‍্য ইউএস ওপেন। বছরের শেষ গ্র‍্যান্ড স্ল্যামে জিতলেই ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে যাবে তাঁর। আর সেই দিকেই লক্ষ‍্য জোকারের।

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক্স। তবে করোনার ভয়ে তিনি জাপানে নাও যেতে পারেন। ম‍্যাচ শেষে জানিয়ে দিলেন জোকার। উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে জোকোভিচ বলেন, “আমাকে এখন অলিম্পিক্স নিয়ে ভাবতে হবে। গত দু’ দিন ধরে যা শুনছি, তাতে এখন আমার অলিম্পিক্সে খেলার সম্ভাবনা ৫০-৫০। কিছু দিন আগে পর্যন্তও মনে হয়েছিল অলিম্পিক্সে নামব। কিন্তু এখন এটা নিয়ে দোলাচলে আছি।”

আরও পড়ুন:ইতালির কাছে ম‍্যাচ হারলেও দলের খেলায় খুশি হ‍্যারি কেন

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...