Sunday, March 22, 2026

ইতালির কাছে ম‍্যাচ হারলেও দলের খেলায় খুশি হ‍্যারি কেন

Date:

Share post:

ইতিহাস লেখা হল না ইংল‍্যান্ডের( England)। রবিবার রাতে ইউরো( euro cup) ফাইনালে ইতালির( Italy) বিরুদ্ধে একগোলে এগিয়ে থেকেও হারতে হল হ‍্যারি কেনদের। যার ফলে ঘরের মাঠে সমর্থকদের সামনে প্রথবার ইউরো জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল সাউথগেটের দলে।দল চ‍্যাম্পিয়ন হয়নি। তাতে মন খারাপ করতে নারাজ কেন। বরং হারের পরই নিজেদের পারফরম্যান্স নিয়ে একপ্রকার প্রশংসাই করলেন তিনি।

ম‍্যাচ শেষে কেন বলেন,” আমি ও দলের সকল সদস্যই নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি। পেনাল্টিতে ম্যাচ হারার থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আজকের রাতটা আমাদের ছিলনা। তবে গোটা টুর্নামেন্ট আমাদের সফরটা দুর্দান্ত কেটেছে। আমাদের নিজেদের পারপফরম্যানসে আমাদের গর্বিত হওয়া উচিত।”

গোটা টুর্নামেন্ট ভাল খেলে খেতাব হাতছাড়া। ফাইনালে ইতালির কাছে হার যে সারা জীবন মনে গেঁথে থাকবে তা স্পষ্ট হ‍্যারি কেনের গলায়। তিনি বলেন,” এটা খুব বেদনাদায়ক। তবে পরাজয় সত্ত্বেও আমরা সঠিক দিকেই এগোচ্ছি বলে আমি মনে করি। আশা করছি আমরা বিশ্বকাপে এর থেকে শিক্ষা নিয়ে এগোব। দলগতভাবে আমাদের নিজের নিজের কৃতিত্বে গর্বিত হওয়াই উচিত। আমাদের গোটা কেরিয়ারেই এই ক্ষত বয়ে বেড়াতে হবে।”

আরও পড়ুন:ইউরো কাপে সেরা ফুটবলার কে হলেন? কে পেলেন গোল্ডেন বুট? চলুন একনজরে দেখেনি

 

Related articles

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...

রেখা পাত্রকে প্রার্থী মানেন না: জেলা বিজেপির বিক্ষোভ কলকাতায়

টানা তিনদিন ধরে বিক্ষোভ বিজেপির সল্টলেকের দফতরে। এখনও পর্যন্ত ঘোষিত প্রার্থী নিয়ে এতটাই হতাশ বিজেপির আর একটি অংশ...

কলকাতার ক্রীড়াক্ষেত্রে নয়া উদ্য়োগ, জোকায় প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং সেন্টার

কলকাতা মানেই খেলা পাগল একটা শহর। চিরাচরিত ক্রিকেট-ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার জোকায় গড়ে উঠল রাজ্যের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং...

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...