Tuesday, June 23, 2026

ইউরো কাপে সেরা ফুটবলার কে হলেন? কে পেলেন গোল্ডেন বুট? চলুন একনজরে দেখেনি

Date:

Share post:

রবিবার রাতে ইংল‍্যান্ডকে( England) হারিয়ে ইউরো চ‍্যাম্পিয়ন( euro champion) হয়েছে ইতালি( Italy)। এই জয়ের ফলে ৫৩ বছর পর ইউরোপের সর্বশ্রেষ্ঠ দল হিসেবে নিজেদের প্রমাণ করল তারা। ইংল‍্যান্ডের ঘরের মাটি থেকে ইউরো খেতাব ছিনিয়ে উচ্ছসিত রবার্তো মানচিনির দল। ফাইনাল ম‍্যাচে গোল করে স্টার অফ দ্য ফাইনালের পুরস্কার জিতলেন সবথেকে বেশি বয়সে ইউরো ফাইনালে গোল করা বোনুচ্চি। আর কে কি পুরস্কার পেলেন ইউরো কাপে? চলুন একনজরে দেখেনি।

ইউরো ২০২০-র গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেলেন পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি ইউরোতে ৪ ম্যাচে ৫টি গোল করেছেন তিনি। ১টি গোলের পাস বাড়িয়েছেন সিআরসেভেন। ৫ টি গোল করেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিকও। কিন্তু পর্তুগীজ তারকার অ্যাসিস্টের নিরিখেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন এবং গোল্ডেন বুট জিতে নেন।

টুুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার পেলেন  ইতালির গোলরক্ষক দোনারুমা। তিনি টুর্নামেন্টে মোট ৯টি নিশ্চিত গোল বাঁচিয়েছেন। ফাইনালেও দুরন্ত খেলেন তিনি। জোড়া পেনাল্টি আটকে দেন দোনারুমা। গোটা টুর্নামেন্টে মাত্র ৪টি গোল হজম করেছেন তিনি।

ইউরোর সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পেলেন  স্পেনের পেদ্রি। স্টার অফ দ্য ফাইনালের পুরস্কার জিতেছেন বোনুচ্চি।

আরও পড়ুন:ইউরো কাপ চ‍্যাম্পিয়ন ইতালি, ৫৩ বছর ইউরোর খেতাব জিতল তারা

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...