Wednesday, April 15, 2026

সালকিয়ায় তুলোর গুদামে আগুন, ভস্মীভূত গোডাউন

Date:

Share post:

সোমবার ভোরবেলায় হাওড়ার সালকিয়ায় (fire at salkia cotton factory) একটি তুলোর গুদামে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (fire brigade) ৭ টি ইঞ্জিন। এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর না পাওয়া গেলে ও তুলোর গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়ার (Howrah divisional officer) ডিভিশন্যাল অফিসার তপন কুমার ঘোষ, রয়েছেন গোডাউনের মালিক সুনীল টিব্রেওয়ালও।

দমকল সূত্রে জানানো হয়েছে, হাওড়ার বাঁধাঘাট সংলগ্ন মড়াপোড়া ঘাট এলাকায় তুলোর গোডাউনে ভোর প্রায় চারটে নাগাদ আগুন লাগে। ভোরে গঙ্গাস্নান করতে যাওয়া স্থানীয় বাসিন্দারা ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তাঁরাই দ্রুত দমকলে খবর দেন। গোডাউনের ভিতর দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তুলোর গুদামটি অত্যন্ত ঘিঞ্জি এলাকায় হওয়ায় দমকলের ইঞ্জিন ঢুকতে কিছুটা সমস্যা হচ্ছিল। আগুন নেভানোর কাজ শুরু করতে কিছুটা দেরি হয়। আর স্বল্পপরিসর জায়গা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। এখনও সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন দ্রুত আগুন নেভানোর। এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

দমকল সূত্রে জানা গিয়েছে কি কারনে এই আগুন তা নিশ্চিত ভাবে এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হবে বলে ডোমকল সূত্রে জানানো হয়েছে । সকালে গোডাউনে আগুন লাগার খবর পেয়েই পৌঁছেছেন মালিক। তিনিও কর্মীদের আশ্বস্ত করছেন।

Related articles

নির্বাচনী আচরণবিধি ভেঙে বিজেপির কার্ড! স্মৃতিকে পাল্টা তোপ শশীর

গোটা নির্বাচন প্রক্রিয়ায় বিজেপির কোনও দোষই যেন নির্বাচন কমিশনের চোখে লঘু। তাই এবার তারা দেখতেও পেলেন না যে...

সম্রাটেই সিলমোহর! প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী বিহারে

বিহারের ২৪তম মুখ্যমন্ত্রী হলেন বিজেপি নেতা সম্রাট চৌধুরী। বুধবার রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন পাটনার লোক ভবনে শপথবাক্য পাঠ...

আমার গাড়ির কাছেও এসেছিল বাহিনী: বিস্ফোরক অভিযোগ মমতা, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে তল্লাশি নয় কেন!

দমদম বিমানবন্দরে আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী-বুধবার ইসলামপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল...

ডিভোর্স জল্পনার মাঝেই শ্বশুরের সঙ্গে স্ক্রিন শেয়ার রণবীরের! কটাক্ষ ইউটিউবার ধ্রুবকেও 

সমাজমাধ্যম জুড়ে যখন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ডিভোর্সের জল্পনা (Ranveer Singh- Deepika Padukone divorce rumours) নেট ব্যবহারকারীদের...