Sunday, April 5, 2026

মেঘভাঙা বৃষ্টিতে ধর্মশালায় ভেসে গেল বাড়ি-গাড়ি-হোটেল, আটকে পর্যটকরা

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান। ধর্মশালা-সহ একাধিক এলাকায় ভেসে গিয়েছে বাড়ি-গাড়ি হোটেল (House-Car-Hotel)। একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। ভেসে যাচ্ছে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়ি, বাড়ি, গাছ। আটকে পড়েছেন হাজারো পর্যটক।

গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি পড়ছে হিমাচল প্রদেশে। সোমবার সকালে আচমকাই মেঘভাঙা বৃষ্টি (Cloudburst Rain)নামে কাংড়া জেলার ধর্মশালায় (Dharamshala)। ভাইরাল একটি ভিডিয়োয় দেখা যায়, প্রবল জনস্রোতে ভেসে যাচ্ছে একের পর এক গাড়ি। তবে এখনও কোনও ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়ার খবর মেলেনি। উদ্ধার কাজে নেমেছে প্রশাসন করোনা (Corona)সংক্রমণ কমতেই, শিথিল হয়েছে বিধিনিষেধ। আর এই সুযোগে হিমাচলে ভিড় জমিয়েছে পর্যটকরা। কিন্তু একটানা বৃষ্টিতে প্লাবিত গোটা এলাকাই। ভারী বর্ষণ ও হড়পা বানের কারণে সিমলার রামপুরের ঝাকরির কাছে জাতীয় সড়কেও ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিস্কারের কাজ শুরু হয়েছে। মাঝি নদীতে জলস্তর বেড়ে কমপক্ষে ১০টি দোকান ভেঙে গিয়েছে।

হিমাচল প্রদেশে আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ১২ ও ১৩ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি রয়েছে।ফলে সমতল ও মাঝারি পার্বত্য এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ১৪ ও ১৫ জুলাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...